হোম > জাতীয়

নভোএয়ারে পরিচালক হিসেবে যোগ দিলেন সোহেল মজিদ

স্টাফ রিপোর্টার

বেসরকারি বিমান সংস্থা নভোএয়ারে সোহেল মজিদ পরিচালক, বিক্রয় ও বিপণন হিসেবে যোগদান করেছেন। সোহেল মজিদ এভিয়েশন সেক্টরে দুই দশকেরও বেশি সময় ধরে বিভিন্ন দেশি ও বিদেশি বিমান সংস্থা, স্বনামধন্য অনলাইন ট্রাভেল এজেন্সিতে দায়িত্বশীল পদে কাজ করেছেন।

বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

নভোএয়ারে যোগদান প্রসঙ্গে সোহেল মজিদ বলেন, নতুন দায়িত্ব ও চ্যালেঞ্জ নিয়ে নভোএয়ার-এ যোগ দিতে পেরে আমি গর্বিত। যাত্রীদের অন্যতম একটি বিশ্বস্ত ও পছন্দের এয়ারলাইন্স হিসেবে নভোএয়ার ইতোমধ্যেই নিজস্ব অবস্থান তৈরি করেছে। আমি এই প্রতিষ্ঠানের বাণিজ্যিক কৌশল ও বাজার সম্প্রসারণের মাধ্যমে ভবিষ্যৎ সাফল্যে অবদান রাখার জন্য প্রতিশ্রুতিবদ্ধ।

নভোএয়ার-এর ব্যবস্থাপনা পরিচালক জনাব মফিজুর রহমান বলেন, সোহেল মজিদের মতো অভিজ্ঞ ও দক্ষ পেশাজীবীর নভোএয়ার-এ যোগদান আমাদের জন্য অত্যন্ত আনন্দের ও গুরুত্বপূর্ণ বিষয়। তার পেশাগত অভিজ্ঞতা, নেতৃত্বগুণ এবং কৌশলগত দৃষ্টিভঙ্গি প্রতিষ্ঠানটির দীর্ঘমেয়াদি প্রবৃদ্ধি ও যাত্রীসেবার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদী।

নভোএয়ার ঢাকা থেকে প্রতিদিন চট্টগ্রাম , কক্সবাজার , সৈয়দপুর ও সিলেট রুটে ফ্লাইট পরিচালনা করছে।

সংসদ ভবন প্রাঙ্গণ পরিচ্ছন্ন রাখা ও সংস্কারের নির্দেশ প্রধানমন্ত্রীর

পঞ্চবটি-মুক্তারপুর দোতলা সড়ক পরিদর্শনে মন্ত্রী, দিলেন মান নিশ্চিতের নির্দেশ

স্বপ্ন বাস্তবায়নে লক্ষ্য নির্ধারণ ও কঠোর পরিশ্রম জরুরি: প্রতিমন্ত্রী হাবিব

প্রশ্ন ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাত কাটাচ্ছেন প্রতিমন্ত্রী আমিনুল হক

চিংড়ি রপ্তানিতে গুণগত মান নিশ্চিত করতে হবে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্য

বিদেশে কর্মসংস্থানের জন্য চালকদের দক্ষ করে তুলতে হবে: প্রবাসীকল্যাণমন্ত্রী

জনস্বাস্থ্য সুরক্ষায় খাদ্য প্যাকেটে সতর্কতামূলক লেবেল চালুর দাবি

প্রতিবন্ধী ব্যক্তিরাই সমাজে সবচেয়ে বেশি অবহেলিত: জামায়াত এমপি

মক্কা-মদিনার সুরক্ষা ও পবিত্রতা রক্ষা করা আমাদের ঈমানি দায়িত্ব