হোম > জাতীয়

টানা বৃষ্টির পরও বায়ুদূষণে শীর্ষে ঢাকা

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত

রাজধানী ঢাকার বাতাসের মান দিনে দিনে খারাপ হচ্ছে, যা পরিবেশের জন্য মারাত্মক হুমকি তৈরি করছে এবং বাড়াচ্ছে স্বাস্থ্যঝুঁকি। গত কয়েক দিনের বৃষ্টির পর স্বাভাবিকভাবেই ঢাকার বাতাসের মান ভালো হওয়ার কথা। কিন্তু আজ বায়ুদূষণের তালিকায় শীর্ষে বা দূষণের সর্বোচ্চ স্তরে অবস্থানে করছে ঢাকা। দূষণের দিক থেকে আজ তালিকায় দ্বিতীয় অবস্থানে পাকিস্তানের লাহোর।

বৃহস্পতিবার (৭ মে) বাতাসের মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচক থেকে এসব তথ্য জানা গেছে।

এদিন সকাল ৯টায় তালিকার শীর্ষে থাকা ঢাকার দূষণের স্কোর দেখা গেছে ১৮৬, যা ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত। দ্বিতীয় অবস্থানে থাকা লাহোরের দূষণ স্কোর আজ ১৫৩। অর্থাৎ, সেখানকার বাতাসও ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে।

আজ বায়ুদূষণের শীর্ষে থাকা ১০টি দেশের তৃতীয় অবস্থানে থাকা ইন্দোনেশিয়ার জাকার্তার স্কোর ১২৭। এরপর যথাক্রমে— সংযুক্ত আরব আমিরাতের দুবাই ১১২, ভারতের কলকাতা ৯৯, ভারতের দিল্লি ৯৭, আফগানিস্তানের কাবুল ৯৬, চীনের ইউহান ৯৪, চীনের হাংজউ ৯০, ফিলিপাইনের ম্যানিলা ৮৮, উগান্ডার কাম্পালা ৮৪ ও নেপালের কাঠমান্ডুর স্কোর ৮৩।

কোনো একটি এলাকা বা শহরের স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর।

অন্যদিকে, ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।

ঢাকার বাতাস আজ কোথায় কেমন

আজ ঢাকায় বায়ুদূষণে শীর্ষে আছে আগারগাঁওয়ের বাংলাদেশ উন্নয়ন গবেষণা কেন্দ্র (বিআইডিএস) এলাকা। সকালে সেখানকার দূষণের স্কোর ছিল ২১৩। কোনো এলাকার বাতাসের মান দুইশোর বেশি হলে সেটিকে ‘খুব অস্বাস্থ্যকর’ বিবেচনা করা হয়।

ঢাকায় আজ দূষণে শীর্ষে থাকা ১০টি এলাকার মধ্যে দ্বিতীয় অবস্থানে রয়েছে বেচারাম দেউড়ী। সেখানকার বায়ুমানের স্কোর ২০৭। এর পরই যথাক্রমে গুলশানের বে’জ এইজ ওয়াটার ১৯৮, গ্রেস ইন্টারন্যাশনাল স্কুল ১৯৬, ধানমন্ডি ১৯৫, উত্তর বাড্ডা ১৮১, বারিধারা পার্ক রোড ১৭৮, গুলশান লেক পার্ক ১৭৮, বারিধারা লেকসাইড ১৭২ ও গোরানের স্কোর ১৬০।

বিদ্যুতের মূল্যবৃদ্ধি নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি

সাবেক প্রধান উপদেষ্টা ড. ইউনুসসহ ১৬ জনের বিরুদ্ধে মামলার আবেদন

উত্তর-পূর্বাঞ্চলের সাত নদীর পানি বিপৎসীমার ওপরে

প্রধানমন্ত্রীর সঙ্গে ওয়াক্‌ফ প্রশাসকের সাক্ষাৎ

হাম নিউমোনিয়া পক্সের চিকিৎসা একই ওয়ার্ডে, ঝুঁকিতে রোগীরা

তিস্তা প্রকল্পে চীনের সহযোগিতা চাইলো বাংলাদেশ

শেষ হলো চারদিনের ডিসি সম্মেলন

সাভারে মাদকসেবীকে ধরে আযান দেওয়ার পর তওবা করাল পুলিশ

লক্কর-ঝক্কর ও ঝুঁকিপূর্ণ যানবাহনের বিরুদ্ধে বিশেষ অভিযানের ঘোষণা ডিএমপির

রাষ্ট্রের সবচেয়ে বড় সম্পদ হলো জনগণের বিশ্বাস: প্রধানমন্ত্রী