হোম > জাতীয়

সমাবেশে জিয়াউর রহমানের যে কথা সবাইকে স্মরণ করিয়ে দিলেন প্রধানমন্ত্রী

আমার দেশ অনলাইন

বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান সমাবেশে বলেছেন, আপনাদের কি জিয়াউর রহমানের সেই কথা মনে আছে? তিনি বলেন, প্রেসিডেন্ট জিয়াউর রহমান বলতেন- ‘প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ’।

শুক্রবার বিকেলে নয়াপল্টনে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষ্যে বিএনপির শ্রমিক সমাবেশে তিনি এ কথা বলেন।

শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসাইনের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রী ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তারেক রহমান বলেন, শ্রমিকদের স্ত্রীরা ফ্যামিলি কার্ড পাবেন। কৃষকদের আমরা ১০ হাজার ঋণ মওকুফ করেছি। কৃষকদের কার্ডের বিষয়েও কাজ চলছে।

তিনি আরো বলেন, অধিকাংশ মানুষ গ্রামে বাস করে। তারা সঠিক সময়ে সঠিকভাবে পানি পায় না। সেজন্য আমরা খাল খনন শুরু করেছি। কৃষক, শ্রমিকদের ভাগ্য পরিবর্তন করতে পারলে বাংলাদেশের ভাগ্য পরিবর্তন হয়ে যাবে।

ডব্লিউএ

হজক্যাম্প হতে রিয়াল চুরির ঘটনায় গ্রেপ্তার ২, সাড়ে ১৭ হাজার রিয়াল উদ্ধার

স্বাস্থ্যের খোঁজ নিতে আমার দেশ সম্পাদকের বাসায় বিরোধীদলীয় নেতা

নিজেকে দেশ গড়ার শ্রমিক হিসেবে নিয়োজিত করতে চাই

শনিবার টানা ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না দেশের যেসব এলাকায়

শ্রম খাতের সমস্যা সমাধানে টিম ওয়ার্কের প্রত্যয় শ্রমমন্ত্রীর

অসুস্থ সারজিস আলমকে দেখতে গেলেন বিরোধীদলীয় নেতা

দেশের গণতান্ত্রিক যাত্রা কিছু মহলের পছন্দ নয়, তারা আবার ষড়যন্ত্র করছে

জনগণের সঙ্গে বিরোধীদলের কোনো সম্পর্ক নেই: ডিএসসিসি প্রশাসক

দেশে হামের উপসর্গ নিয়ে চার শিশুর মৃত্যু

খেটে খাওয়া মানুষ ভালো থাকলে, ভালো থাকবে বাংলাদেশ