হোম > জাতীয়

আকু বিল পরিশোধে দেশের রিজার্ভ কমেছে

অর্থনৈতিক রিপোর্টার

এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নকে (আকু) বিল পরিশোধের পর দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ আবার কমেছে। আজ বৃহস্পতিবার রিজার্ভ থেকে আকুর বিল বাবদ ১.৫৩ বিলিয়ন মার্কিন ডলার পরিশোধ করা হয়েছে। এর ফলে মোট রিজার্ভ কমে দাঁড়িয়েছে ৩২.৪৩ বিলিয়ন ডলার।

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) হিসাবপদ্ধতি বিপিএম–৬ অনুযায়ী রিজার্ভ কমে দাঁড়িয়েছে ২৭.৮৪ বিলিয়ন ডলারে। কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য নিশ্চিত করেছেন।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ৭ জানুয়ারি মোট রিজার্ভ ছিল ৩৩.৭৮ বিলিয়ন ডলার। একই দিনে বিপিএম–৬ অনুযায়ী রিজার্ভের পরিমাণ ছিল ২৯.১৮ বিলিয়ন ডলার।

আকু হলো এশিয়ার কয়েকটি কেন্দ্রীয় ব্যাংকের মধ্যকার একটি আন্তঃআঞ্চলিক লেনদেন নিষ্পত্তি ব্যবস্থা। এর মাধ্যমে এশিয়ার ৯টি দেশের মধ্যে হওয়া আমদানি-রপ্তানির মূল্য প্রতি দুই মাস পরপর নিষ্পত্তি করা হয়। অন্য দেশগুলোর সঙ্গে বাংলাদেশের আমদানি-রপ্তানিসংক্রান্ত লেনদেন তাৎক্ষণিকভাবে সম্পন্ন হয়।

আকুর সদস্য দেশগুলো হলো বাংলাদেশ, ভারত, ইরান, নেপাল, পাকিস্তান, শ্রীলঙ্কা, মিয়ানমার, ভুটান ও মালদ্বীপ।

গত নভেম্বর-ডিসেম্বর—এই দুই মাসের আকু বিল পরিশোধের পর দেশের রিজার্ভ কমেছে।

অর্থ নয়ছয়ের সুযোগ কম, আগ্রহ নেই কর্মকর্তাদের

স্বাভাবিক ছন্দে আদ্-দ্বীন, বাড়ছে রোগীর চাপ

অর্থ নয়ছয়ের সুযোগ কম আগ্রহ নেই কর্মকর্তাদের

বিকল্প জ্বালানিতেই মুক্তি দেখছে সরকার ও বেসরকারি খাত

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে আবারো হাসিনা প্রসঙ্গ

আগামীর রাজনীতিতে জ্ঞানের বিকাশ জরুরি: আইনমন্ত্রী

‘শুধু মাধবীর জন্য’ গ্রন্থে বাংলাদেশ ও গণতন্ত্র রক্ষার আকুতি: চিফ হুইপ

শিক্ষা মন্ত্রণালয়কে ইবাদতের মন্ত্রণালয় মনে করি: শিক্ষামন্ত্রী

১৯৭৭ সালের জে-৬ থেকে মাল্টিরোল যুদ্ধবিমান জে-১০সিই, সুবিধা-অসুবিধা কী?

বিএনপির ইতিহাস ও বাংলাদেশের ইতিহাস প্রায় অভিন্ন: স্থানীয় সরকারমন্ত্রী