হোম > জাতীয়

রাজধানীতে স্কুলছাত্রকে ছুরিকাঘাতে হত্যা, আটক ৩

স্টাফ রিপোর্টার

প্রতীকী ছবি

​রাজধানীর মগবাজারের মধুবাগ এলাকায় মো. রাব্বি (১৭) নামে এক স্কুলছাত্রকে ছুরিকাঘাত করে হত্যা করেছে একদল দুর্বৃত্ত । শুক্রবার রাতে মধুবাগ মাদ্রাসা খেলার মাঠে এই নৃশংস ঘটনা ঘটে। নিহত রাব্বি মগবাজার আঞ্জুমান হাই স্কুলের দশম শ্রেণির শিক্ষার্থী ছিল।

​পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার (২০ মার্চ) রাতে রাব্বি এক তরুণীর সঙ্গে মধুবাগ মাদ্রাসা খেলার মাঠে অবস্থান করছিল। এসময় স্থানীয় বখাটে উজ্জ্বলসহ ৫-৬ জন যুবক তাদের ঘিরে ধরে এবং বাগবিতণ্ডায় লিপ্ত হয়। একপর্যায়ে যুবকরা রাব্বির বুক ও পেটে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যায়।

​গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হলে রাত ৮টা ৫০ মিনিটের দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

​হাতিরঝিল থানার উপপরিদর্শক (এসআই) রুপন চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, প্রেমঘটিত কোনো বিরোধের জেরে এই হত্যাকাণ্ড ঘটেছে। তবে এর পেছনে অন্য কোনো কারণ আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। জিজ্ঞাসাবাদের জন্য ইতিমধ্যে তিনজনকে আটক করা হয়েছে।”

নিহত রাব্বি পঞ্চগড় জেলার বোদা উপজেলার ফুলতলা গ্রামের মো. ফারুকের ছেলে। সে পরিবারের সঙ্গে মগবাজারের নয়াটোলা এলাকায় বসবাস করতো। বর্তমানে তার লাশ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে।

আজ পবিত্র ঈদুল ফিতর

জিয়া স্মৃতি জাদুঘরকে দ্রুত হেরিটেজ ঘোষণা করা হবে

ঢাকার বাইরে ঈদের বড় জামাত কখন কোথায়

রাজধানীতে কখন কোথায় ঈদের জামাত

জাতীয় মসজিদে ঈদের জামাতে ইমামতি করবেন যেসব ইমাম

ঈদের দিন সারা দেশে ঝড়-বৃষ্টির আশঙ্কা

ঈদ যাত্রার শেষ সময়ের পরিস্থিতি পর্যবেক্ষণে সদরঘাটে প্রতিমন্ত্রী

ইরান থে‌কে আজারবাইজান হয়ে ফিরছেন ১৮৬ বাংলাদেশি

ঈদে মেট্রোরেল চলাচল নিয়ে সিদ্ধান্ত জানালো ডিএমটিসিএল

দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী