হোম > জাতীয়

নাহিদ ইসলাম পদত্যাগ করেননি

স্টাফ রিপোর্টার

অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা নাহিদ ইসলাম এখনও পদত্যাগ করেননি।

রোববার সন্ধ্যায় তার পদত্যাগের গুঞ্জন ছড়িয়ে পড়ে, যা সত্য নয় বলে নিশ্চিত করেছে একাধিক সূত্র।

এ বিষয়ে জানতে চাইলে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম আমার দেশকে বলেন, উপদেষ্টা নাহিদ ইসলাম এখনও পদত্যাগ করেননি।

উপদেষ্টা নাহিদ ইসলামের পদত্যাগের বিষয়টি সত্য নয় জানিয়ে প্রধান উপদেষ্টার সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহম্মদ বলেন, এটি গুজব ছাড়া আর কিছুই নয়।

জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির নেতাদের উদ্যোগে নতুন রাজনৈতিক দল গঠনের প্রক্রিয়া চলছে। উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করে এই দলের নেতৃত্ব দেওয়ার কথা রয়েছে নাহিদ ইসলাম। আগামী ২৬ ফেব্রুয়ারি নতুন রাজনৈতিক দলটির আত্মপ্রকাশ হতে পারে বলে জানা গেছে।

ফ্লাইওভারে মুমূর্ষু শিশু, উদ্ধার করে হাসপাতালে নিল পুলিশ

শিশুদের অনলাইন ঝুঁকি ঠেকাতে বৈশ্বিক উদ্যোগের আহ্বান আইসিটি মন্ত্রীর

বীর মুক্তিযোদ্ধা অবসরপ্রাপ্ত ডিআইজি হুমায়ুন কবিরের ইন্তেকাল

আবাসিক এলাকায় নকশার ব্যত্যয় ঘটিয়ে ভবন নির্মাণ বন্ধে কঠোর পদক্ষেপের সুপারিশ

পাঁচ বছরে ২ কোটি মানুষকে চক্ষুসেবা দেবে সরকার: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

শিশুর অধিকার রক্ষায় সরকার আন্তরিক: সমাজকল্যাণমন্ত্রী

৪৯তম বিশেষ বিসিএসে ৬৫১ জনের নিয়োগ, যোগদান ১২ অক্টোবর

বৈশ্বিক সংকট মোকাবিলায় দায়িত্ব ভাগ করে নিতে হবে: আইনমন্ত্রী

বন্দর ব্যবস্থাপনা ও বিনিয়োগ নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা

ঢাকার গণপরিবহন ব্যবস্থাপনা নিয়ে প্রধানমন্ত্রীর বৈঠক