হোম > জাতীয়

স্বাধীনতার ৫৫ বছরেও দ্বিতীয় কোনো রিফাইনারি তৈরি করতে পারিনি

সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান

স্টাফ রিপোর্টার

স্বাধীনতার ৫৫ বছর পার হলেও দেশে দ্বিতীয় কোনো রিফাইনারি তৈরি করা সম্ভব হয়নি, যা বর্তমান প্রেক্ষাপটে অত্যন্ত জরুরি বলে মন্তব্য করেছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

তিনি বলেন, বিশ্বজুড়ে নতুন নতুন সংকট তৈরি হচ্ছে এবং জ্বালানি নিরাপত্তার গুরুত্ব আগের যেকোনো সময়ের চেয়ে বেড়েছে। এই পরিস্থিতিতে জ্বালানি অবকাঠামো উন্নয়ন অপরিহার্য।

বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় রাজধানীর মিরপুরে ন্যাশনাল ডিফেন্স কলেজ পরিচালিত ক্যাপস্টোন কোর্সের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সেনাপ্রধান আরো বলেন, জবাবদিহি ছাড়া কোনো প্রতিষ্ঠান টিকে থাকতে পারে না। সেনাবাহিনী সব সময় জবাবদিহির মধ্যেই থাকবে—এটাই প্রত্যাশা।

সূত্র জানায়, এই কোর্সে মোট ৪৫ জন ফেলো অংশ নেন। অংশগ্রহণকারীদের মধ্যে ছিলেন সংসদ সদস্য, জ্যেষ্ঠ সামরিক ও পুলিশ কর্মকর্তা, শিক্ষাবিদ, চিকিৎসক, সরকারি ও বেসরকারি সংস্থার উচ্চপদস্থ প্রতিনিধি, কূটনীতিক ও ব্যবসায়ী প্রতিনিধিরা।

সমাপনী অনুষ্ঠানে সশস্ত্র বাহিনীসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তা, এনডিসির অনুষদ সদস্য এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

জিন্নাহর ছবি ভেঙে তৈয়ব বললেন, ‘এটা শেখ মুজিব ও ভাসানীর বাংলাদেশ’

মঙ্গলবার থেকে শিল্পে গ্যাসের সরবরাহ আগের অবস্থায় ফিরবে: প্রধানমন্ত্রী

নবম পে-স্কেলের গেজেট কবে, আলোচনায় তিন তারিখ

ছাত্রদল জিন্নাহর পক্ষ নিয়েছে, তারা চায় তাকে দায়মুক্তি দিতে: জিএস ফরহাদ

মেয়েদের জন্য আরও নিরাপদ ক্যাম্পাস গড়ে তুলতে হবে

দুদকের তলবে হাজির হননি সাবেক সেনাপ্রধান শফিউদ্দিন

৮০ উপজেলায় ইউনিয়ন পরিষদের ভোট ১২ নভেম্বর

উচ্চশিক্ষার মানোন্নয়নে গবেষণা ও নীতিনির্ধারণ বাড়ানোর তাগিদ রাষ্ট্রপতির

নভেম্বরের মাঝামাঝি স্থানীয় সরকার নির্বাচন শুরুর পরিকল্পনা

রিজার্ভ চুরি মামলায় ৯৮ বার পেছাল তদন্ত প্রতিবেদন জমার তারিখ