হোম > জাতীয়

মুক্তিযোদ্ধা ওয়ারিশদের তথ্য সংরক্ষণে নতুন নির্দেশনা

আতিকুর রহমান নগরী

বীর মুক্তিযোদ্ধাদের ওয়ারিশদের তথ্য এমআইএস (ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম) সফটওয়্যারে সংরক্ষণের নির্দেশের পর জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ভেরিফিকেশন নিয়ে জটিলতায় পড়েছেন অনেকেই। এসব সমস্যার সমাধানে নতুন নির্দেশনা জারি করেছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়।

গত রোববার (৭ ডিসেম্বর) মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব (অতিরিক্ত দায়িত্ব) এ এইচ এম মহসীন রেজার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, এমআইএস সফটওয়্যারে জাতীয় পরিচয়পত্র ভেরিফাই করে তথ্য অন্তর্ভুক্ত করতে জটিলতার সম্মুখীন হচ্ছেন অনেকে। জাতীয় পরিচয়পত্র না থাকলে প্রবাসীদের ক্ষেত্রে পাসপোর্ট এবং অন্যান্য ক্ষেত্রে জন্ম নিবন্ধন সনদ আপলোড করার সুযোগ রাখা হয়েছে। এছাড়া, কোনো ওয়ারিশের বিষয়ে অতিরিক্ত তথ্য প্রদান আবশ্যক হলে বা কোনো তথ্য আপলোড করতে না পারলে তার কারণ ‘মন্তব্য’ বক্সে লিপিবদ্ধ করা যাবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, জীবিত ওয়ারিশদের ক্ষেত্রে প্রযোজ্য প্রমাণক আপলোডসহ বীর মুক্তিযোদ্ধাদের পারিবারিক বা ওয়ারিশদের তথ্য সংরক্ষণের সামগ্রিক কার্যক্রম জরুরি ভিত্তিতে সম্পাদনের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

এরআগে, অক্টোবরে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের কল্যাণ-২ শাখার সিনিয়র সহকারী সচিব আখিনুর জাহান নীলা স্বাক্ষরিত এক অফিস আদেশে জানানো হয়, বীর মুক্তিযোদ্ধার ওয়ারিশদের তথ্য দুই মাসের মধ্যে এমআইএস সফটওয়্যারে সংরক্ষণের নির্দেশ দেওয়া হয়।

বিজ্ঞপ্তি দেখতে ক্লিক করুন এখানে ।

মূল আসামি দ. কোরিয়া, প্রক্সি হয়ে জামিন নিয়ে অবশেষে পুলিশের জালে

দুর্গাপূজায় দুরভিসন্ধি করলে সরকার সহ্য করবে না: ইশরাক

নারীদের স্বাবলম্বী করতে ফ্যামিলি কার্ড অন্যতম: সমাজকল্যাণমন্ত্রী

পূজামণ্ডপে গাফিলতি নয়, অনাকাঙ্ক্ষিত ঘটনায় ব্যবস্থা: প্রতিমন্ত্রী টুকু

গ্রাম থেকে বিশ্বমঞ্চে, ১৪ বছরে জাতিসংঘে বাংলাদেশের মানবিক উদ্যোগ

মালয়েশিয়ায় প্রশিক্ষিত শ্রমিক পাঠানোর ওপর গুরুত্ব দেওয়া হবে: কর্মসংস্থানমন্ত্রী

সোমবারের মধ্যে সমাধান না হলে নতুন কর্মসূচির হুঁশিয়ারি প্রাথমিকের প্রার্থীদের

৭২ শিক্ষানবিশ এএসপিকে বিভিন্ন জেলা-ইউনিটে পদায়ন

ডাক বিভাগে ৭ হাজার শূন্য পদ, চলতি বছর নিয়োগ হবে ২ হাজার

ডিসেম্বর চালু হচ্ছে ‘এম্প্লয়মেন্ট এক্সচেঞ্জ সেন্টার’: শ্রমমন্ত্রী