হোম > জাতীয়

এলাকায় থাকুন, নেতাকর্মীদের সংগঠিত করুন: সংসদ সদস্যদের প্রধানমন্ত্রী

স্টাফ রিপোর্টার

নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের উসকানিমূলক কর্মকাণ্ড রাজনৈতিকভাবে মোকাবিলায় দলীয় নেতাকর্মীদের নিয়ে রাজপথে সক্রিয় থাকার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। নিজ নিজ এলাকায় অবস্থান করে নেতাকর্মীদের সংগঠিত করার পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নির্ভর না করে দলীয় শক্তিতে পরিস্থিতি মোকাবিলার নির্দেশনা দিয়েছেন তিনি।

বুধবার জাতীয় সংসদ ভবনে বিএনপির সংসদীয় দলের সভায় দলীয় সংসদ সদস্যদের এ নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। বৈঠকে অংশ নেওয়া কয়েকজন সংসদ সদস্য এ তথ্য জানিয়েছেন।

দুপুর আড়াইটায় শুরু হওয়া বৈঠক শেষ হয় বিকেল ৩টা ৫৫ মিনিটে। সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় বিএনপির সংসদীয় দলের সদস্যরা অংশ নেন। জাতীয় সংসদের চলতি অধিবেশনের শেষ দিনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠক সূত্র জানায়, গোপালগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগের কর্মকাণ্ড ও সহিংস পরিস্থিতি নিয়ে আলোচনা করেন সংসদ সদস্যরা। এ সময় তারা দলের হাইকমান্ডের কাছে পরবর্তী করণীয় সম্পর্কে নির্দেশনা চান। জবাবে প্রধানমন্ত্রী সংসদ সদস্যদের নিজ নিজ এলাকায় অবস্থান করে দলীয় নেতাকর্মীদের সংগঠিত করার এবং রাজনৈতিকভাবে পরিস্থিতি মোকাবিলায় রাজপথে সক্রিয় থাকার নির্দেশ দেন।

বৈঠকে গোপালগঞ্জের সংসদ সদস্য এস এম জিলানী বক্তব্য দেন। তিনি ও কয়েকজন সংসদ সদস্য আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। তাদের অভিযোগ, এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটেছে এবং প্রশাসন যথাযথভাবে দায়িত্ব পালন করতে পারেনি। প্রশাসনের ব্যর্থতার সুযোগ নিয়েই নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীরা তৎপরতা চালানোর সুযোগ পেয়েছেন বলে তারা দাবি করেন।

দেড় ঘণ্টার বেশি সময় ধরে চলা বৈঠকে প্রধানমন্ত্রী দলীয় সংসদ সদস্যদের বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনা দেন।

প্রতিটি সংসদীয় আসনে ফ্যাসিবাদ প্রতিরোধ কমিটি গঠনের প্রস্তাব এমপি নাজিবুর রহমানের

প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তরের সময় সাইড টক, সতর্ক করলেন ডেপুটি স্পিকার

কাদিয়ানিদের অমুসলিম ঘোষণায় সংসদে আইন পাসের দাবি খতমে নবুওয়াতের

দেশের শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক সংকট, শূন্য পদ ২ লাখ ৫৩ হাজার: শিক্ষামন্ত্রী

শিশুদের সুরক্ষায় সাত অগ্রাধিকার খাতে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ: সমাজকল্যাণমন্ত্রী

৩০০ আসনের সংসদ সদস্যদের যে সুখবর দিলেন প্রধানমন্ত্রী

সাইবার আইনে নাগরিককে নয়, ক্ষমতাসীন দলকে সুরক্ষা দেওয়া হচ্ছে: নুর খান লিটন

সরকারি চাকরিতে নিয়োগের সুযোগসহ ৪ দফা দাবি হোমিওপ্যাথিক চিকিৎসকদের

হজের বর্ধিত কোটায় নিবন্ধন ২২ নভেম্বর পর্যন্ত

বর্তমানে ঢাকায় যানবাহনের গতি ঘণ্টায় ১১ কিমি, স্বৈরাচারের সময় ছিল ৪ কিমি: প্রধানমন্ত্রী