হোম > জাতীয়

বাড়িতে আগুন দেয়া নিয়ে যা বললেন ডাকসু নেত্রী রাফিয়া

স্টাফ রিপোর্টার

ফাইল ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) কার্যনির্বাহী সদস্য উম্মে উসওয়াতুন রাফিয়ার বাড়িতে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার ভোরে এ ঘটনা ঘটে।

এদিন সন্ধ্যায় নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান ডাকসুর সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ।

পোস্টে তিনি জানান, ‘ডাকসুর কার্যনির্বাহী সদস্য রাফিয়ার বাসায় আজ ভোরে গান পাউডার দিয়ে আগুন দিয়েছে এবং ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে জঙ্গি লীগ।’

আমার দেশকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক ফাতিমা তাসনিম জুমা।

এ বিষয়ে উম্মে উসওয়াতুন রাফিয়ার সঙ্গে বৃহস্পতিবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে কথা হয় আমার দেশের। তিনি জানান, বুধবার দিবাগত রাত ৩টার দিকে তার ময়মনসিংহের বাসায় আগুন দেয় দুর্বৃত্তরা। এ সময় ককটেল বিস্ফোরণের মতো একাধিক বিস্ফোরণের শব্দও শোনা যায়।

রাফিয়া আরও জানান, সিসিটিভি ফুটেজ চেক করে দেখা গেছে, মোটরসাইকেল ও পায়ে হেঁটে এসে ৫-৬ জন দুর্বৃত্ত তাদের বাড়ির গেটে আগুন দেয়। মোটামোটি ৪-৫ মিনিটের মধ্যে তারা তাদের অপকর্ম করে পালিয়ে যায়। এতে বড় ধরনের ক্ষয়ক্ষতি না হলেও বাড়ির গেটে পোড়া দাগ রয়েছে। নিষিদ্ধ ছাত্রলীগ এমন ন্যাক্কারজনক কাজ করতে পারে বলে মনে করছেন তারা।

মতপ্রকাশের অবাধ স্বাধীনতা নিশ্চিত করতে হবে

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে আ.লীগের ৪৬ নেতাকর্মী গ্রেপ্তার

জলবায়ু পরিবর্তনের ক্ষতি মোকাবিলায় সহজ শর্তে দ্রুত অর্থায়নের তাগিদ

জলবায়ু সম্মেলনে বাংলাদেশের অভিজ্ঞতা ও ঝুঁকি মোকাবিলায় ইএসডিওর নানামুখী তৎপরতা

ভারত ও আদানির সঙ্গে চুক্তি বাতিল করা যাবে না: জ্বালানি মন্ত্রী

সন্তানদের সাথে কঠোরতা নয়, ভালোবাসা দিয়ে দ্বীনের পথে আনতে হবে

সাব-রেজিস্ট্রি অফিসে হয়রানি-দুর্নীতি বন্ধ করতে হবে: আইনমন্ত্রী

পাড়া-মহল্লায় পরিচ্ছন্নতা কমিটি গঠনে অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের যুক্ত করার নির্দেশ প্রধানমন্ত্রীর

সহকারী উপজেলা শিক্ষা অফিসার অ্যাসোসিয়েশনের নেতৃত্বে সিরাজুল-মাহফুজ

হজের অব্যবহৃত কোটা বাংলাদেশকে দেওয়ার আশ্বাস সৌদি আরবের