হোম > জাতীয়

এমপিওভুক্ত মাদরাসা শিক্ষকদের বদলি নিয়ে যা জানা গেল

আমার দেশ অনলাইন

এনটিআরসিএর সুপারিশে নিয়োগ পাওয়া এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে (মাদরাসা) কর্মরত শিক্ষকদের বদলির নীতিমালা করা হলেও তা বাস্তবায়নের জন্য প্রাথমিক পর্যায়ে রয়েছে বলে জানা গেছে। তা ছাড়া মাদরাসায় শূন্য পদের জন্য তথ্যাদি প্রেরণের সফটওয়্যার বন্ধ রাখা হয়েছে।

সোমবার (২০ এপ্রিল) বাংলাদেশ মাদরাসা শিক্ষা অধিদপ্তর এক নোটিশে এ তথ্য জানায়।

নোটিশে বলা হয়, শূন্য পদে তথ্যাদি প্রেরণের লিংক, সফটওয়্যার উন্নয়নের কাজের জন্য সাময়িকভাবে বন্ধ রয়েছে।

সফটওয়্যার উন্নয়ন কাজ শেষ হলে নতুন সময়সূচি নোটিশের মাধ্যমে জানানো হবে।

জানা গেছে, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে (মাদরাসা) কর্মরত এনটিআরসিএ কর্তৃক সুপারিশ প্রাপ্ত এমপিওভুক্ত শিক্ষকগণের বদলির জন্য শূন্য পদে তথ্যাদি প্রেরণ প্রসঙ্গে নোটিশ মাদরাসা অধিদপ্তরের ওয়েবসাইটে প্রকাশ করেছিল। এসব পদে বদলির জন্য একটি নীতিমালা তৈরি করা হয়েছে, তবে তা বাস্তবায়নের জন্য প্রাথমিক পর্যায়ে রয়েছে। সবকিছু ফাইনালের পর সফটওয়্যার আপডেট করে কার্যক্রম শুরু হবে।

মাদরাসা শিক্ষা অধিদপ্তর সূত্র জানায়, মাদরাসার শিক্ষকদের বদলির বিষয়ে প্রস্তুতি রয়েছি। মন্ত্রণালয় থেকে নির্দেশনা এলেই কাজ শুরু হবে। বদলির ক্ষেত্রে শিক্ষকরা যখন আবেদন দেবেন, তখন তা নিয়মমাফিক হবে। তবে মন্ত্রণালয় থেকে নির্দেশনা আসতে হবে।

উল্লেখ্য, দেশে এমপিওভুক্ত মাদ্রাসা ৮ হাজার ২২৯টি। এরমধ্যে দাখিল-আলিম-ফাজিল ও কামিল পর্যায়ের মাদ্রাসা যথাক্রমে ৫ হাজার ৭৬৭; ১ হাজার ২৮৫টি; ফাযিল ৯৯৩টি ও ১৮৪টি। এসব প্রতিষ্ঠানে প্রায় ১ লাখ ২০ হাজার শিক্ষক-কর্মচারী কর্মরত রয়েছেন।

এমপি

বৃষ্টি হতে পারে সারা দেশে

বিএনপি সবসময় ঐক্যবদ্ধতার রাজনীতিতে বিশ্বাসী: সমাজকল্যাণমন্ত্রী

আমরা শুধু বাঙালি নই, আমরা বাঙালি মুসলমান: মাহমুদুর রহমান

বাংলাদেশ ও চীনের মধ্যে পিপল-টু-পিপল কানেক্টিভিটিতে শিক্ষাই হোক চালিকাশক্তি: মাহদী আমিন

প্রাণিসম্পদ পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিতে প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র গড়ে তোলা হবে: প্রাণিসম্পদমন্ত্রী

দেশে সারের কোনো ঘাটতি নেই: ত্রাণমন্ত্রী

মহানবীর (সা.) আদর্শে শান্তি-সম্প্রীতির সমাজ গড়ার আহ্বান এলজিআরডি মন্ত্রীর

ছয় মাসে চট্টগ্রামে বন্ধ ৫০ কারখানা, কারণ কী

মানদণ্ড পূরণে ব্যর্থ, বাজার থেকে ১০ পণ্য প্রত্যাহারের নির্দেশ

দক্ষিণ কোরিয়ার ভিসা আবেদন প্রক্রিয়া সহজ করতে ঢাকায় চালু হচ্ছে আলাদা সেন্টার