হোম > জাতীয়

তরুণদের সাথে নিয়ে ঢাকার খাল ও নদী দখলমুক্ত করা হবে: ডিএনসিসি প্রশাসক

স্টাফ রিপোর্টার

ঢাকা শহরের খাল ও নদী দখলমুক্ত করতে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) তরুণদের সাথে নিয়ে কাজ করবে বলে জানিয়েছেন ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ এজাজ। মঙ্গলবার (২৭ মে ২০২৫) রাজধানীর আগারগাঁয়ে অনুষ্ঠিত বাংলাদেশ ইয়ুথ কোয়ালিশনের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

প্রশাসক হিসেবে দায়িত্ব নেয়ার পর ইতোমধ্যে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ১০৮ কিলোমিটার খাল পরিষ্কার করা হয়েছে এবং খালের দুইপাড়ে সবুজায়ন ও রক্ষণাবেক্ষণের জন্য বেশ কয়েকটি স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানকে দায়িত্ব দেয়া হয়েছে বলে তিনি তার বক্তব্যে উল্লেখ করেন।

ডিএনসিসি প্রশাসক বলেন, 'তরুণদের সম্পৃক্ত করে ঢাকা শহরকে সবুজায়ন করা হবে এবং উত্তরা দিয়াবাড়ি এবং পূর্বাচল এলাকায় পরিকল্পিত বনায়ন করা হবে। পূর্বাচলের খাল ও লেকগুলোকে নান্দনিক করে গড়ে তোলা হবে। এছাড়া ঢাকা বিমানবন্দরের পাশ্ববর্তী খালি জায়গায় আরবান রিজার্ভ ফরেস্ট গড়ে তোলা হবে।'

তিনি আরো বলেন, 'চাঁদাবাজির বিরুদ্ধে আমাদের তরুণদের সচেতন হতে হবে। তরুণদের প্রচেষ্টায় এ শহরের চাঁদাবাজি বন্ধ করতে হবে। শহরকে আরো নিরাপদ ও বাসযোগ্য করে গড়ে তুলতে হবে।'

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তরের পরিচালক মোঃ এ হামিদ খান, বাংলাদেশে নিযুক্ত সুইডেন দূতাবাসের ফাস্ট সেক্রেটারি নায়কা মার্টিনেজ ব্যাকস্ট্রোমসহ অন্যান্য অতিথিবৃন্দ ও একশত স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যবৃন্দ।

বাংলাদেশের বাণিজ্য ঘাটতি ২৪.১৭ বিলিয়ন ডলার

দুর্যোগে বারবার ঘরছাড়া বাংলাদেশের চরবাসীরা, আগাম সহায়তা কি মিলবে এবার

ফ্যাসিবাদ ফেরানোর অপচেষ্টা প্রতিহত করবে জনগণ

ডিসি-এসপির পর এবার গোপালগঞ্জের তিন থানার ওসি বদলি

বিজয়ের মাসজুড়ে বিএনপি ও তিন অঙ্গসংগঠনকে মাঠে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের

৩৮৫ কোটি টাকার সন্দেহজনক লেনদেন: নানক পরিবারের বিরুদ্ধে ৩ মামলা করবে দুদক

এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ফরম পূরণের সময় বৃদ্ধি

স্বাস্থ্যসেবার মানোন্নয়নে বিশেষায়িত চিকিৎসায় গুরুত্ব দিচ্ছে সরকার: ডা. জুবাইদা রহমান

ডিসেম্বর ঘিরে নাশকতার কোনো আশঙ্কা নেই: এসআরবি

রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে দুই ইন্টারনেট কর্মী আহত