হোম > জাতীয়

২৩ দিনে রেমিট্যান্স এলো ২৮২ কোটি ডলার

অর্থনৈতিক রিপোর্টার

ইরানের সঙ্গে ইসরাইল ও যুক্তরাষ্ট্রের মধ্যকার যুদ্ধের কারণে মধ্যপ্রাচ্যজুড়ে অস্থিরতা চলছে। এমন পরিস্থিতিতে দেশে রেমিট্যান্স প্রবাহ কমার শঙ্কা তৈরি হয়েছে। তবে সেই শঙ্কার মধ্যেই চলতি মার্চের প্রথম ২৩ দিনে দেশে প্রবাসীরা ২৮২ কোটি ৮০ লাখ ডলার বা ২ দশমিক ৮২ বিলিয়ন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন। যা আগের বছরের একই সময়ের তুলনায় ৭ দশমিক ৪০ শতাংশ বেশি। গত বছরের একই সময় এসেছিল ২৬৩ কোটি ৩০ লাখ ডলার। বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

খাতসংশ্লিষ্টরা বলেছেন, মধ্যপ্রাচ্য আমাদের প্রবাসী আয়ের প্রধান উৎস। যুদ্ধের কারণে এসব দেশে বসবাসরত বাংলাদেশিরা আতঙ্কে আছেন। তারপরও প্রবাসীরা ঈদের খরচ মেটাতে পরিবারের জন্য রেমিট্যান্স পাঠিয়েছেন। কেউ কেউ জাকাতের জন্যও টাকা পাঠান। এই দুই কারণেই সংকটের মধ্যেও প্রবাসী আয় বাড়ছে।

বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন অনুযায়ী, চলতি অর্থবছরের জুলাই থেকে ২৩ মার্চ পর্যন্ত দেশে রেমিট্যান্স এসেছে ২ হাজার ৫৩৮ কোটি ডলার। যা গত অর্থবছরের একই সময়ের তুলনায় ১৯ দশমিক ৮০ শতাংশ বেশি। গত অর্থবছরের একই সময়ে রেমিট্যান্স এসেছিল ২ হাজার ১১২ কোটি ডলার।

ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে দেশে রেমিট্যান্স প্রবাহ বাড়ছে। সেই ধারাবাহিকতা এখনো চলমান রয়েছে। গত অর্থবছরে দেশের ইতিহাসে সর্বোচ্চ ৩ হাজার ৩৩ কোটি ডলার রেমিট্যান্স এসেছিল।

বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা জানান, অর্থ পাচার ঠেকাতে কেন্দ্রীয় ব্যাংক কঠোর অবস্থান নিয়েছে। আবার ঋণের নামে অর্থ আত্মসাৎ ঠেকাতে বিভিন্ন উদ্যোগ চলমান আছে। এতে হুন্ডি প্রবণতা কমে যাওয়ায় বৈধ চ্যানেলে রেমিট্যান্স বাড়ছে।

এপ্রিলের মধ্যে রাজধানীর যানজট সমস্যা অনেকটা নিরসন হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

শুভেচ্ছা সফরে রাশিয়ার নৌবাহিনীর জাহাজ চট্টগ্রামে

জুলাই বিপ্লবকে অবজ্ঞা করলে বিপর্যয় আসতে বাধ্য

বৃষ্টি কমে গরম বাড়তে পারে

রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় কিশোরীসহ ২ জনের মৃত্যু

দুই লাখের বেশি শিক্ষার্থীকে বিনামূল্যে ড্রেস-কেডস বিতরণের সিদ্ধান্ত

ভারতীয় তেল আমদানি প্রসঙ্গে যা জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

বিনিয়োগকে উৎসাহিত করতে প্রণোদনা কাঠামো সাজাচ্ছে সরকার

ছুটি শেষে স্কুল-কলেজে চলতে পারে অতিরিক্ত ক্লাস

মালয়েশিয়াসহ বন্ধ থাকা শ্রমবাজার পুনরায় চালুর উদ্যোগ