হোম > জাতীয়

সালাউদ্দিন কাদের চৌধুরীর কথাই সত্য হলো

আতিকুর রহমান নগরী

জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের ঘটনায় করা মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুন্যাল। এই রায়ের পর অনেকেই শোকরানা নামাজও আদায় করছেন। আবার অনেকেই মিষ্টি বিতরণ করছেন। সারা দেশে আনন্দের বন্যা বয়ে যাচ্ছে।

বাংলাদেশের রাজনীতিতে যেসব প্রতিষ্ঠিত ব্যক্তিকে মিথ্যা মামলায় ফাঁসি দেওয়া হয়েছে তাদের মধ্যে অন্যতম হচ্ছেন সালাউদ্দিন কাদের চৌধুরী। সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিকভাবে প্রতিষ্ঠিত বাগ্মী এই রাজনীতিক বাংলাদেশে বিভিন্ন সময়ে নানা কর্মকাণ্ড ও মন্তব্যের জন্য আলোচিত ছিলেন। হাসিনার রায়ের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে নতুন করে একটি ভিডিও ভাইরাল হয়েছে। ভিডিওটি মূলত সালাউদ্দিন কাদের চৌধুরীকে এই ট্রাইব্যুনালেই মিথ্যা মামলায় রায় দেওয়ার পর। সেখানে দেখা গেছে, সালাউদ্দিন কাদের চৌধুরী বলছেন, আমি চাই এই ট্রাইব্যুনাল দীর্ঘ দিন থাকুক। সেই সঙ্গে আমি বিচারককে বলতে চাই, আপনি লিখে রাখেন, এই ট্রাইব্যুনালে এক দিন হাসিনার ফাঁসি হবে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুন্যালে মানবতাবিরোধী অপরাধের দায়ে শেখ হাসিনার ফাঁসির আদেশ ঘোষণার মধ্য দিয়ে তার সেই কথাই আজ সত্য হলো।

জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের ঘটনায় করা মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ড দেয়া হয়েছে। অপর আসামি সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন রাজসাক্ষী হওয়ায় লঘুদণ্ড হিসেবে তাকে ৫ বছরের কারাদণ্ড দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুন্যাল।

চাঁদাবাজ-দখলদারদের জায়গা নেই বিএনপিতে

দুর্গাপূজার ছুটিতে নিরাপদ যাত্রা নিশ্চিত করতে সমন্বিত প্রস্তুতির নির্দেশ সড়কমন্ত্রীর

ব্যারিকেড দিয়ে পথ আটকানো যায়, মানুষের কণ্ঠ নয়

ইংরেজি মাধ্যম শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পর্যালোচনায় কমিটি হবে

সামুদ্রিক চ্যালেঞ্জ মোকাবিলা ও টেকসই ব্লু ইকোনমির ওপর নৌবাহিনী প্রধানের গুরুত্বারোপ

৩৩ হাজার পূজামণ্ডপে নিরাপত্তা জোরদার, যা জানালেন আইজিপি

প্রাথমিকের ‘সহকারী শিক্ষক’ পদের নাম পরিবর্তনে অর্থ বিভাগের অসম্মতি

গরুর গোশতের কেজি ২৫০ টাকা করার দাবি, সরকারকে লিগ্যাল নোটিশ

মুফতি নাসরুল্লাহ বদরের লাশ দেশে ফেরানোর দাবি ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের

সৌদিতে হামলায় বাংলাদেশিদের হতাহতের ঘটনায় ধর্মমন্ত্রীর নিন্দা