হোম > জাতীয়

অন্তর্ভুক্তিমূলক সামাজিক উন্নয়নে আন্তর্জাতিক অংশীদারিত্বের আহ্বান বাংলাদেশের

আতিকুর রহমান নগরী

সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ আবু ইউছুফ কাতারের দোহায় অনুষ্ঠিত ‘দ্বিতীয় বিশ্ব সামাজিক উন্নয়ন শীর্ষক সম্মেলন’-এ বাংলাদেশ পর্যাপ্ত ও পূর্বাভাসযোগ্য আর্থিক সম্পদ এবং একটি শক্তিশালী আন্তর্জাতিক অংশীদারিত্বের আহ্বান জানিয়েছেন। কাতারের দোহায় ৪ থেকে ৬ নভেম্বর পর্যন্ত এই সম্মেলন অনুষ্ঠিত হয়।

সমাজকল্যাণ সচিব সামাজিক ন্যায়বিচার, অন্তর্ভুক্তি এবং উদ্ভাবন, যেমন ক্ষুদ্রঋণ এবং সামাজিক ব্যবসা মডেলের ওপর ভিত্তি করে বাংলাদেশের জনকেন্দ্রিক উন্নয়ন মডেল তুলে ধরেন।

এর পাশাপাশি তিনি স্বল্পোন্নত দেশগুলোর (এলডিসি) মুখোমুখি চ্যালেঞ্জগুলো তুলে ধরেন, যার মধ্যে রয়েছে সীমিত আর্থিক স্থান, ঋণের বোঝা বৃদ্ধি এবং জলবায়ু সৃষ্ট দুর্যোগ।

মিয়ানমার থেকে জোরপূর্বক বাস্তুচ্যুত ১৩ লাখ রোহিঙ্গাকে আশ্রয় দেওয়ার জন্য বাংলাদেশের বিশাল মানবিক দায়িত্বের ওপরও আলোকপাত করেন।

সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ আবু ইউছুফের নেতৃত্বে বাংলাদেশ প্রতিনিধিদলে রয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয়, মন্ত্রিপরিষদ বিভাগ, পররাষ্ট্র মন্ত্রণালয় এবং নিউইয়র্কে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনের প্রতিনিধিরা।

নারায়ণগঞ্জে বিদ্যুৎকেন্দ্রের ক্যান্টিনে অগ্নিকাণ্ডের ঘটনা খতিয়ে দেখা হবে

অটিজম কোনো সীমাবদ্ধতা নয়, ভিন্নধর্মী সক্ষমতা: সমাজকল্যাণমন্ত্রী

সীমান্তবর্তী ও দুর্গম অঞ্চলে রেললাইন সম্প্রসারণে জনগণের প্রত্যাশা পূরণ হবে

কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়, গঠিত হচ্ছে ওয়াসা

প্রতারণা এড়াতে নির্ধারিত অ্যাপ থেকে ট্রেনের অগ্রিম টিকিট কাটার পরামর্শ

দেশজুড়ে আরও ৫ দিন থাকবে বৃষ্টি

হামে আক্রান্ত শিশু নূর নাহারের পাশে দাঁড়ালেন ডা. জুবাইদা রহমান

পারমাণবিক সুরক্ষা জাতীয় নিরাপত্তার সঙ্গে সরাসরি সম্পৃক্ত: প্রতিরক্ষা উপদেষ্টা

বিদ্যুৎ ও জ্বালানি নিরাপত্তায় দেশীয় সম্পদের সর্বোচ্চ ব্যবহারের তাগিদ

সমাজকল্যাণমন্ত্রীর মায়ের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিলে প্রধানমন্ত্রী