হোম > জাতীয়

সংস্কারের লক্ষ্য কোনোভাবে বাধাগ্রস্ত হবে না: প্রধান উপদেষ্টা

আতিকুর রহমান নগরী

জাতীয় নির্বাচনের দিনে ফেব্রুয়ারির প্রথম ভাগে গণভোট অনুষ্ঠিত হবে এবং এতে সংস্কারের লক্ষ্য কোনোভাবে বাধাগ্রস্ত হবে না বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস।

জুলাই জাতীয় সনদ ২০২৫ বাস্তবায়ন বিষয়ে জাতির উদ্দেশে ভাষণ দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার বেলা আড়াইটায় এ ভাষণ দেন তিনি।

ভাষণে প্রধান উপদেষ্টা বলেন, গণভোট আয়োজনের জন্য উপযুক্ত সময়ে প্রয়োজনীয় আইন প্রণয়ন করা হবে।

জুলাই সনদের আলোকে গণভোটের ব্যালটের প্রশ্ন নির্ধারণ করা হয়েছে এবং গণভোটের দিন চারটি বিষয়ের ওপর একটিমাত্র প্রশ্নে ‘হ্যাঁ’ বা ‘না’ ভোট দিয়ে মতামত জানাবে বলে জানান তিনি।

গণভোটে সংখ্যাগরিষ্ঠ ভোট ‘হ্যাঁ’ সূচক হলে আগামী সংসদ নির্বাচনে নির্বাচিত প্রতিনিধি নিয়ে একটি সংবিধান সংস্কার পরিষদ গঠিত হবে।

এই প্রতিনিধিগণ একইসাথে জাতীয় সংসদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন।

পরিষদ তার প্রথম অধিবেশন শুরুর তারিখ হতে ১৮০ কার্যদিবসের মধ্যে সংবিধান সংস্কার করবে।

সংবিধান সংস্কার সম্পন্ন হওয়ার পর ৩০ কার্যদিবসের মধ্যে সংসদ নির্বাচনে প্রাপ্ত ভোটের সংখ্যানুপাতে উচ্চকক্ষ গঠন করা হবে। এর মেয়াদ হবে নিম্নকক্ষের শেষ কার্যদিবস পর্যন্ত।

দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী

আগামীকাল দেশে উদযাপিত হবে ঈদুল ফিতর

জ্বালানি আমদানি ব্যয় মেটাতে ২০০ কোটি ডলার ঋণ নিচ্ছে সরকার

বায়তুল মোকাররমে ঈদুল ফিতরের ৫ জামাত

ঈদুল ফিতরে দেশবাসীকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা, ঐক্য ও সম্প্রীতির আহ্বান

পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন কৃষিমন্ত্রী

বাহরাইন থেকে বিশেষ ফ্লাইটে দেশে ফিরছেন ২৮২ বাংলাদেশি

কক্সবাজার এক্সপ্রেসে প্রতিমন্ত্রীর আকস্মিক পরিদর্শন

মধ্যপ্রাচ্যে যুদ্ধে এখন পর্যন্ত ৫ বাংলাদেশি প্রাণ হারিয়েছেন

ঈদযাত্রা নিয়ে বাগাড়ম্বর না করে কার্যকর পদক্ষেপ নিন: ই.আ. মহাসচিব