হোম > জাতীয়

ডেঙ্গুতে আরো ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৮৫৭

আতিকুর রহমান নগরী

সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে এক শিশুসহ তিনজন মারা গেছেন। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ৮৫৭ জন।

সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা বেড়ে ২৩৩ জনে দাঁড়ালো। আর হাসপাতালে ভর্তি হয়েছেন ৫৫ হাজার ৪১৬ জন রোগী।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় আক্রান্তদের মধ্যে সবচেয়ে বেশি রোগী ভর্তি হয়েছেন বরিশাল বিভাগে—১৬৩ জন। এরপর ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় ১৪৫ জন, ঢাকা উত্তর সিটিতে ১৩৮ জন, ঢাকা বিভাগের অন্যান্য এলাকায় ১৩৬ জন, চট্টগ্রামে ৮৭ জন, রাজশাহীতে ৭৬ জন, খুলনায় ৬০ জন, ময়মনসিংহে ৩৯ জন, রংপুরে সাতজন ও সিলেটে ছয়জন।

এ সময় ডেঙ্গুতে যে তিনজনের মৃত্যু হয়েছে, তাঁদের দুজন ছিলেন ঢাকা দক্ষিণ সিটিতে, আর একজন ঢাকা উত্তরে।

গত এক দিনে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৭৭৮ জন। এ নিয়ে এ বছর এখন পর্যন্ত চিকিৎসা শেষে হাসপাতাল ছাড়লেন ৫২ হাজার ৫৬১ জন।

মাঠ প্রশাসনে গতি ফেরাতে ইউএনও সম্মেলনের প্রস্তুতি

কক্সবাজার থেকে চলতি মাসেই আন্তর্জাতিক ফ্লাইট চালু

ভারত-বাংলাদেশ প্রত্যর্পণ চুক্তিতে কী আছে, কোন শর্তে হাসিনাকে ফেরানো যাবে

মতপ্রকাশের অবাধ স্বাধীনতা নিশ্চিত করতে হবে

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে আ.লীগের ৪৬ নেতাকর্মী গ্রেপ্তার

জলবায়ু পরিবর্তনের ক্ষতি মোকাবিলায় সহজ শর্তে দ্রুত অর্থায়নের তাগিদ

জলবায়ু সম্মেলনে বাংলাদেশের অভিজ্ঞতা ও ঝুঁকি মোকাবিলায় ইএসডিওর নানামুখী তৎপরতা

ভারত ও আদানির সঙ্গে চুক্তি বাতিল করা যাবে না: জ্বালানিমন্ত্রী

সন্তানদের সাথে কঠোরতা নয়, ভালোবাসা দিয়ে দ্বীনের পথে আনতে হবে

সাব-রেজিস্ট্রি অফিসে হয়রানি-দুর্নীতি বন্ধ করতে হবে: আইনমন্ত্রী