হোম > জাতীয়

আগামী বছর ঈদের ছুটি কয়দিন, যা জানা গেল

আতিকুর রহমান নগরী

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ ২০২৬ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন করেছে। গত বৃহস্পতিবার রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে এক বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়। এতে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

বৈঠকের পর প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সাংবাদিকদের জানান, আগামী বছর সাধারণ ছুটি ও নির্বাহী আদেশ মিলিয়ে মোট ছুটি হবে ২৮ দিন। এর মধ্যে ৯ দিন শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটি হিসেবে পড়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আগামী বছর ঈদুল ফিতরে ৫ দিন, ঈদুল আজহায় ৬ দিন ছুটি থাকবে। চলতি বছরও একই সংখ্যক দিন ছুটি ছিল এই দুই বড় উৎসবে। এই প্রস্তাব গেল বৃহস্পতিবারের বৈঠকেই অনুমোদিত হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে ২০২৬ সালের ছুটির প্রজ্ঞাপন জারি করা হবে শিগগিরই।

চলতি বছরও দুই ঈদে ছুটি ছিল ১১ দিন। দীর্ঘ ছুটির কারণে ঈদে ঘরমুখো মানুষের যাত্রা ছিল তুলনামূলক স্বস্তিদায়ক, দুর্ঘটনার সংখ্যাও কমেছে অনেক। সে অভিজ্ঞতা থেকে আগামী বছরও একইভাবে ছুটি রাখা হয়েছে বলে জানিয়েছে সূত্র।

২০২৬ সালে ঈদুল ফিতরের দিন এবং আগে-পরের দুই দিন মিলিয়ে মোট পাঁচ দিন ছুটি থাকবে। ঈদুল আজহার দিন, আগের দুই দিন এবং পরে তিন দিনসহ মোট ছয় দিন ছুটি থাকবে। ঈদের আগে ও পরের দিন ছুটি থাকবে নির্বাহী আদেশে।

মতপ্রকাশের অবাধ স্বাধীনতা নিশ্চিত করতে হবে

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে আ.লীগের ৪৬ নেতাকর্মী গ্রেপ্তার

জলবায়ু পরিবর্তনের ক্ষতি মোকাবিলায় সহজ শর্তে দ্রুত অর্থায়নের তাগিদ

জলবায়ু সম্মেলনে বাংলাদেশের অভিজ্ঞতা ও ঝুঁকি মোকাবিলায় ইএসডিওর নানামুখী তৎপরতা

ভারত ও আদানির সঙ্গে চুক্তি বাতিল করা যাবে না: জ্বালানি মন্ত্রী

সন্তানদের সাথে কঠোরতা নয়, ভালোবাসা দিয়ে দ্বীনের পথে আনতে হবে

সাব-রেজিস্ট্রি অফিসে হয়রানি-দুর্নীতি বন্ধ করতে হবে: আইনমন্ত্রী

পাড়া-মহল্লায় পরিচ্ছন্নতা কমিটি গঠনে অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের যুক্ত করার নির্দেশ প্রধানমন্ত্রীর

সহকারী উপজেলা শিক্ষা অফিসার অ্যাসোসিয়েশনের নেতৃত্বে সিরাজুল-মাহফুজ

হজের অব্যবহৃত কোটা বাংলাদেশকে দেওয়ার আশ্বাস সৌদি আরবের