হোম > জাতীয়

লিডার্স লাউঞ্জে বিশ্বনেতাদের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমান

জলবায়ু সম্মেলন

স্টাফ রিপোর্টার

তুরস্কের আন্তালিয়ায় আয়োজিত জাতিসংঘ জলবায়ু পরিবর্তনবিষয়ক সম্মেলনের (কপ-৩১) উদ্বোধনী অনুষ্ঠানের আগে বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান এবং আন্তর্জাতিক সংস্থার শীর্ষ প্রতিনিধিদের সঙ্গে শুভেচ্ছা ও কুশল বিনিময় করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান।

বুধবার তুরস্কের স্থানীয় সময় সকাল ১০টা ১০ মিনিটে প্রধানমন্ত্রী সম্মেলনস্থলে পৌঁছালে আয়োজকদের পক্ষ থেকে তাকে স্বাগত জানানো হয়। এরপর জলবায়ু সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধনের আগে সম্মেলনস্থলের ‘লিডার্স লাউঞ্জে’ সমবেত বিশ্বনেতারা অনানুষ্ঠানিক আলাপচারিতা ও পারস্পরিক কুশল বিনিময়ে অংশ নেন।

অনুষ্ঠানস্থলে প্রধানমন্ত্রীর সঙ্গে তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান, পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির উপস্থিত ছিলেন।

লিডার্স লাউঞ্জে আন্তর্জাতিক সম্প্রদায়ের একাধিক শীর্ষ প্রতিনিধি ও রাষ্ট্রের প্রধানদের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংক্ষিপ্ত ও সৌহার্দ্যপূর্ণ আলাপচারিতা হয়। তাদের মধ্যে ছিলেন- ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) মহাসচিব ইসমাইল ওল্ড শেখ আহমেদ, লন্ডনের মেয়র সাদিক খান, মলদোভার প্রধানমন্ত্রী ভাসিলে তোফান, পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি, ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান, সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল-শারা, সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী আসাদ আল-শাইবানি এবং কুয়েতের প্রধানমন্ত্রী শেখ আহমদ আবদুল্লাহ আল-আহমদ আল-সাবাহ। এছাড়া ইন্দোনেশিয়ার প্রতিনিধিদলের সদস্যদের সঙ্গেও তিনি শুভেচ্ছা বিনিময় করেন।

উল্লেখ, তিন দিনের সরকারি সফরে গতকাল মঙ্গলবার তুরস্কের আন্তালিয়ায় পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান। বিশ্বনেতারা ছাড়াও আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধি এবং জলবায়ু বিশেষজ্ঞরা জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলা ও বৈশ্বিক সহযোগিতা জোরদারের উদ্দেশে এবারের কপ-৩১ সম্মেলনে অংশ নিচ্ছেন। মূল সম্মেলনের পাশাপাশি কয়েক দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানের সঙ্গে প্রধানমন্ত্রীর দ্বিপক্ষীয় বৈঠক ও সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

৩০ নভেম্বর পর্যন্ত স্থগিত বিমানের ঢাকা-রিয়াদ ফ্লাইট

আমি এমপি, ডিলারশিপ পাবে স্ত্রী-সন্তান—এই কালচার কবে বন্ধ হবে: হাসনাত

শুরুতেই সারের ডিলার নিয়োগ নিয়ে উত্তাল সংসদ

জানা গেল মুফতি তাকি উসমানীর বাংলাদেশ সফরের চূড়ান্ত সূচি

জনগণের সঙ্গে সামরিক বাহিনীর ঐক্যই দেশের রক্ষাকবচ: মাহমুদুর রহমান

বেসরকারি স্কুল শিক্ষার্থী ভর্তির নীতিমালা প্রকাশ, বয়স নির্ধারণ

বর্জ্য ব্যবস্থাপনায় ব্যর্থ পৌর কর্মকর্তাদের বরখাস্তের হুঁশিয়ারি

বাসে আগুন ও ককটেল নিক্ষেপ: জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি সিটিজেন ইনিশিয়েটিভের

১৫ লাখ রোহিঙ্গা বাংলাদেশের জন্য বিরাট বোঝা: স্বরাষ্ট্রমন্ত্রী

মাহমুদুর রহমানের বক্তব্যের আধা ঘণ্টার মধ্যেই জাহাঙ্গীর গেটের বিলবোর্ড থেকে হাসিনার ছবি উধাও