হোম > জাতীয়

শাপলা হত্যাকাণ্ড: ঢাকাতেই ৩২ জনকে হত্যার প্রমাণ মিলেছে

স্টাফ রিপোর্টার

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম বলেছেন, মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের মহাসমাবেশ ২০১৩ সালের ৫ গণহত্যা চালানো হয়েছিল; এঘটনায় ৩২ জনকে হত্যার প্রমাণ পেয়েছে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা।

রোববার সাংবাদিকদের তিনি একথা জানান।

চিফ প্রসিকিউটর বলেন, ‘ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা দীর্ঘ সময় ধরে তদন্ত করছে। প্রায়ই ৯০% এর মতো তদন্ত শেষ হয়েছে। এই মাসেই তদন্ত প্রতিবেদন দাখিল করতে সক্ষম হবে। তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ মোট আসামি ২০-২৫ মতো হতে পারে। তবে তদন্তের স্বার্থে এখনই সব আসামিদের নাম প্রকাশ করা ঠিক হবে।

শ্বাপলা চত্বর গণহত্যায় মানবতাবিরোধী অপরাধ সংঘটনের অভিযোগে আইসিটি ট্রাইব্যুনালে হওয়া মামলায় (মিস কেস) ফাঁসিরদণ্ডপ্রাপ্ত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৯ জনকে প্রাথমিকভাবে আসামি করা হয়েছে।

এরমধ্যে চারজন গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন। তারা হলেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, সাবেক আইজিপি এ কে এম শহীদুল হক, বরখাস্ত সেনা কর্মকর্তা মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসান ও পুলিশের সাবেক উপমহাপরিদর্শক (ডিআইজি) মোল‍্যা নজরুল ইসলাম । শেখ হাসিনা ছাড়া পলাতক অপর আসামির হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর, গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার, পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) হাসান মাহমুদ খন্দকার ও সাবেক আইজিপি বেনজীর আহমেদ।

দেশে সারের কোনো ঘাটতি নেই: ত্রাণমন্ত্রী

মহানবীর (সা.) আদর্শে শান্তি-সম্প্রীতির সমাজ গড়ার আহ্বান এলজিআরডি মন্ত্রীর

ছয় মাসে চট্টগ্রামে বন্ধ ৫০ কারখানা, কারণ কী

মানদণ্ড পূরণে ব্যর্থ, বাজার থেকে ১০ পণ্য প্রত্যাহারের নির্দেশ

দক্ষিণ কোরিয়ার ভিসা আবেদন প্রক্রিয়া সহজ করতে ঢাকায় চালু হচ্ছে আলাদা সেন্টার

বিমানে অসুস্থতাবোধ, জরুরি অবতরণের আগেই না ফেরার দেশে চট্টগ্রামের ছানোয়ারা

হাম উপসর্গে এক দিনে ৭ জনের মৃত্যু

আমরা চাই, বিরোধী দল সরকারের ভুল ধরিয়ে দেবে এবং সমাধানের পথ বের করবে

জলবায়ু ক্ষয়ক্ষতির হিসাব নিরূপণে তৈরি হচ্ছে জাতীয় কাঠামো

বিনা খরচে ১০ হাজার কর্মীকে মালয়েশিয়া পাঠাবে সরকার