হোম > জাতীয়

গবেষণার মান বাড়াতে ইউজিসিকে তদারকি জোরদারের পরামর্শ

স্টাফ রিপোর্টার

দেশে গবেষণার মান উন্নত করতে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনকে (ইউজিসি) তদারকি কার্যক্রম জোরদারসহ একগুচ্ছ পরামর্শ দিয়েছে বিশিষ্ট শিক্ষাবিদ ও গবেষকগণ। ‘শিক্ষা বিভাগীয় কর্মচারী (শিক্ষক) কর্তৃক অর্জিত পিএইচডি অভিসন্দর্ভ ও শিক্ষাদান সংশ্লিষ্ট বিষয়ের সামঞ্জস্য নিরূপণ’ শীর্ষক একাডেমিক সেমিনারে তারা এ পরামর্শ দেন।

বৃহস্পতিবার ইউজিসিতে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউজিসি সদস্য প্রফেসর ড. মাছুমা হাবিব ।

ইউজিসি'র রিসার্চ গ্রান্টস অ্যান্ড অ্যাওয়ার্ড ডিভিশনের পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) ড. দুর্গা রানী সরকারের সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথির বক্তব্য দেন কমিশনের সচিব ড. মো. ফখরুল ইসলাম।

সেমিনারে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এবিএম ওবায়দুল ইসলাম, পিএসসির সদস্য প্রফেসর ড. ফেরদৌস আরফিনা ওসমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. এবিএম শহীদুল ইসলাম, বাংলা একাডেমির মহাপরিচালক প্রফেসর ড. মোহাম্মদ আজম, ঢাবি’র প্রফেসর ড. তৌফিকুল ইসলাম, প্রফেসর ড. এস এম আলী রেজা, প্রফেসর নাদিয়া নেওয়াজ রিমি ও প্রফেসর ড. মো. এরশাদ হালিম, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. মাহবুবা জাহান এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. নাহিদ আখতার বিষয় সংশ্লিষ্ট বিশেষজ্ঞ সদস্য হিসেবে উপস্থিত ছিলেন।

শিক্ষাবিদগণ থিসিস পেপারে শব্দ ও পৃষ্ঠার সংখ্যা নির্দিষ্ট করা, গবেষণার লক্ষ্য ও উদ্দেশ্য সুনির্দিষ্ট করা, অপ্রয়োজনীয় বিষয় গবেষণা থেকে বাদ দেওয়া, বিজ্ঞান, প্রযুক্তি, মানবিক ও ব্যবসা শাখার গবেষণাসমূহ পৃথক করার পরামর্শ দেন ।

প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর মাছুমা হাবিব বলেন, সরকারি কলেজের শিক্ষকেরা ভালো মানের গবেষণা পরিচালনা করছেন। তারাও বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের মতো করে নতুন জ্ঞান সৃষ্টি করে জাতি গঠনে ভূমিকা রাখছেন। এসব শিক্ষকদের যথাযথ মূল্যায়ন হওয়া উচিত। তাদের ডাটাবেজ তৈরি করা দরকার। দেশের প্রতিষ্ঠিত সরকারি অনার্স কলেজগুলোতে তাদের পদায়ন করা যেতে পারে। এলক্ষ্যে শিগগির মাউশিকে ইউজিসি’র পক্ষ থেকে পত্র দেওয়া হবে বলে তিনি জানান।

ড. ফখরুল ইসলাম বলেন, দেশে গবেষণার মান উন্নয়ন করতে হলে কলেজ পর্যায় থেকেই গবেষণা কর্ম পরিচালনার উদ্যোগ নিতে হবে। নতুন বাংলাদেশ এর জন্য গবেষণা, উদ্ভাবন, সৃজনশীলতা, ক্রিটিক্যাল থিংকিং ও যোগাযোগ কৌশলের ওপর গুরুত্ব দিতে হবে। তিনি আরও বলেন, ইউজিসির অর্থায়নে পরিচালিত গবেষণাসমূহ সংরক্ষণ ও গবেষণার নকল প্রবণতা ঠেকাতে ডাটাবেজ তৈরি করার উদ্যোগ নেওয়া হচ্ছে।

রিসার্চ গ্রান্টস এন্ড অ্যাওয়ার্ড ডিভিশনের অতিরিক্ত পরিচালক মো. শাহীন সিরাজ এর সঞ্চালনায় অনুষ্ঠানে উপপরিচালক মোহাম্মদ নজরুল ইসলামসহ সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, বিভিন্ন সরকারি স্কুল ও কলেজের ১১ জন শিক্ষকের পিএইচডি অভিসন্দর্ভ মূল্যায়নপূর্বক শিক্ষাদান সংশ্লিষ্ট বিষয়ের সাথে অর্জিত ডিগ্রির সামঞ্জস্য নিরূপণে এই একাডেমিক সেমিনার আয়োজন করা হয়।

বাংলাদেশের বাণিজ্য ঘাটতি ২৪.১৭ বিলিয়ন ডলার

দুর্যোগে বারবার ঘরছাড়া বাংলাদেশের চরবাসীরা, আগাম সহায়তা কি মিলবে এবার

ফ্যাসিবাদ ফেরানোর অপচেষ্টা প্রতিহত করবে জনগণ

ডিসি-এসপির পর এবার গোপালগঞ্জের তিন থানার ওসি বদলি

বিজয়ের মাসজুড়ে বিএনপি ও তিন অঙ্গসংগঠনকে মাঠে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের

৩৮৫ কোটি টাকার সন্দেহজনক লেনদেন: নানক পরিবারের বিরুদ্ধে ৩ মামলা করবে দুদক

এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ফরম পূরণের সময় বৃদ্ধি

স্বাস্থ্যসেবার মানোন্নয়নে বিশেষায়িত চিকিৎসায় গুরুত্ব দিচ্ছে সরকার: ডা. জুবাইদা রহমান

ডিসেম্বর ঘিরে নাশকতার কোনো আশঙ্কা নেই: এসআরবি

রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে দুই ইন্টারনেট কর্মী আহত