হোম > জাতীয়

ফিলিস্তিনে হত্যাযজ্ঞ বন্ধে জাতীয় প্রেসক্লাবে মানববন্ধন

স্টাফ রিপোর্টার

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর গণহত্যার প্রতিবাদে সকাল থেকে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে বিভিন্ন সংগঠন। এ সময় তারা বাংলাদেশ সেনাবাহিনীকে ফিলিস্তিনে শান্তি মিশনে পাঠানো, সরকারের পক্ষ থেকে বিবৃতি দিয়ে নিন্দা জানানোসহ বিভিন্ন দাবি তুলে ধরেন।

সোমবার ওলামা-জনতা ঐক্য পরিষদ, শেখ বোরহানুদ্দীন পোস্ট গ্র‍্যাজুয়েট কলেজ, ইসলামী যুব মজলিস, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, বাংলাদেশ খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফতে যুব মজলিস ঢাকা মহানগর দক্ষিণ আয়োজিত পৃথক সমাবেশে এসব দাবি জানান তারা।

এসময় বক্তার বলেছেন, আমেরিকার মদদে ফিলিস্তিনে এই হত্যাযজ্ঞ চালানো হচ্ছে। আন্তর্জাতিক মহল যেন ইসরায়েল কে বিভিন্নভাবে চাপ প্রযোগ করে তারা সেই দাবি জানিয়েছেন। এসময় বক্তব্য রাখেন, মুফতি হারুন ইজহার, মুফতি ফকরুল ইসলাম, আবু ত্বহা মুহাম্মাদ আদনান, আসিফ আদনান প্রমূখ।

এদিকে ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে মানবন্ধন করেছে শেখ বোরহানুদ্দীন পোস্ট গ্র‍্যাজুয়েট কলেজের ছাত্র-শিক্ষকরা।

এ সময় উপস্থিত শিক্ষকরা সবার প্রতি আহ্বান জানিয়ে বলেন, ইসরায়েলি রাষ্ট্র প্রতিনিয়ত ফিলিস্তিনকে ধ্বংস করে দিচ্ছে। আমরা সবাই যেন প্রতিবাদী হই। আমাদের সমগ্র মুসলিম উম্মা যেন জাগ্রত হই। সবাই ফিলিস্তিনের পাশে দাঁড়াই।

ইসরাইল কর্তৃক নির্বিচারে ফিলিস্তিনি শিশু ও সাধারণ নাগরিক হত্যার প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ইসলামি ফ্রন্ট, যুবসেনা, ছাত্রসেনা। সংগঠনের নেতারা বলেন, আমরা চাই জাতিসংঘ আমাদের মুসলিম ভাই ফিলিস্তিনের পক্ষে থাকতে হবে। নেতানিয়াহুকে ফাঁসি দিতে হবে। সবাই ইসরায়েলের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলুন।

এছাড়াও বাংলাদেশ খেলাফতে যুব মজলিস, ইসলামী যুব মজলিসের নেতারা সারা বিশ্বের মুসলমানদের একত্রিত হয়ে ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে দাঁড়ানোর আহ্বান জানান। পাশাপাশি ফিলিস্তিনের গাজায় গণহত্যার চালানোর তীব্র নিন্দা জানান।

হলি আর্টিসান ট্র্যাজেডির এক দশক আজ

সীমান্তে বিজিবি-জনতার অভূতপূর্ব প্রতিরোধ

নতুন অর্থবছরের বাজেট পাস, আজ থেকে কার্যকর

ইতিহাস বদলে দেওয়া জুলাই বিপ্লবের সূচনার দিন আজ

প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল

জুলাইয়ে ডিজেল, কেরোসিন, অকটেন ও পেট্রোলের দাম অপরিবর্তিত থাকছে

মাদকদ্রব্য সহজলভ্য হওয়ায় মাদকসেবীর সংখ্যা বাড়ছে

ইসলামিক ফাউন্ডেশনের নতুন মহাপরিচালক মুফতি মুহিব্বুল্লাহিল বাকীর যোগদান

জনগণের ন্যায়বিচার প্রাপ্তি নিশ্চিত করার নির্দেশ

ই-অরেঞ্জের প্রধান উপদেষ্টা মাসুকুর গ্রেপ্তার