হোম > জাতীয়

সিডনিতে বাংলাদেশি শিক্ষার্থীদের ইফতার

আমার দেশ অনলাইন

অস্ট্রেলিয়ার প্রধান শহর সিডনিতে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের অংশগ্রহণে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

গত বছরের মতো এবারও ইসলামিক প্র্যাকটিস অ্যান্ড দাওয়াহ সার্কল (আইপিডিসি) স্টুডেন্ট উইংয়ের উদ্যোগে সিডনির পাঞ্চবৌল মসজিদ প্রাঙ্গণে গত ৭ মার্চ এই ইফতার কর্মসূচির আয়োজন করা হয়।

এতে প্রধান অতিথি ছিলেন— ইসলামিক প্র্যাকটিস অ্যান্ড দাওয়াহ সার্কেলের সেন্ট্রাল প্রেসিডেন্ট ড. মুহাম্মদ মনিরুজ্জামান।

মনিরুজ্জামান তার বক্তব্যে পবিত্র রমজানের ফজিলত তুলে ধরেন এবং শিক্ষার্থীদের দুনিয়াবি কাজ, পড়াশোনা ও দ্বীনের মধ্যে ভারসাম্য বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।

রমজানের তাৎপর্য নিয়ে বিশেষ আলোচনা করেন আইপিডিসির সেন্ট্রাল ডেপুটি প্রেসিডেন্ট প্রফেসর ড. রফিকুল ইসলাম। তিনি তার বক্তব্যে রমজানকে নফস নিয়ন্ত্রণ ও তাকওয়া অর্জনের মাস হিসেবে উল্লেখ করে রমজানের মৌলিক শিক্ষা ও বদর যুদ্ধের তাৎপর্য তুলে ধরেন।

ফ্রিল্যান্সিং আয়ে উৎসে কর প্রত্যাহার

শাহজালাল বিমানবন্দরে ৯ নম্বর গেটের কার্গো ভিলেজের আগুন নিয়ন্ত্রণে

শিক্ষা বাজেট বাস্তবায়নের সবচেয়ে বড় দুর্বলতা দুর্নীতি-অপচয়

প্রধানমন্ত্রীর নির্দেশে এতিম ও পথশিশুদের উন্নয়নে কাজ করা হচ্ছে: সমাজকল্যাণ মন্ত্রী

তুরস্ক পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বিরোধীদলীয় নেতার বৈঠক

ইসলামী ব্যাংক সংকটে স্বচ্ছতা ও জবাবদিহিতার আহ্বান সিটিজেন ইনিশিয়েটিভের

দৌলতদিয়ায় বাসডুবির ঘটনায় দুই তদন্ত কমিটি গঠন: নৌ প্রতিমন্ত্রী

পুশইন প্রতিরোধে কোস্ট গার্ডের নজরদারি জোরদার

মে মাসে ভারত সীমান্তে ৬ বাংলাদেশি নিহত, আটক ১৪

ইসলামী ব্যাংকিং ব্যবস্থায় স্থিতিশীলতা রক্ষার আহ্বান শীর্ষ ওলামায়ে কেরামের