হোম > জাতীয়

জুলাই গণঅভ্যুত্থানের শহীদরা আমাদের গৌরব: মাহমুদুর রহমান

কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি

ছবি: আমার দেশ

আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান বলেছেন, জুলাই গণঅভ্যুত্থানের বীর শহীদরা আমাদের গৌরব। তাদের আত্মত্যাগের ফলে আমরা ভয়ংকর ফ্যাসিবাদের কবল থেকে মুক্তি পেয়েছি।

সোমবার বেলা ১২টার দিকে রাজধানীর শাহবাগে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন কার্যালয়ে আয়োজিত একুশে পদকের অর্থ হস্তান্তর অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

যারা আহত হয়েছেন তাদের চিকিৎসার পাশাপাশি পুনর্বাসন এবং শহীদ পরিবারগুলোকে সব ধরনের সহযোগিতার আহ্বান জানান মাহমুদুর রহমান।

তিনি বলেন, আমি এখানে আসতে পেরে নিজেকে ধন্য মনে করছি। এখানে এসে প্রতিটি শহীদের চেহারা আমার চোখের সামনে ভেসে উঠছে। প্রত্যেকের অবদান আছে এই ফ্যাসিবাদ মুক্ত হওয়ার পেছনে।

মাহমুদুর রহমান বলেন, বাংলাদেশের জনগণ হতাশ হয়ে পড়েছিলো। তারা বলছে, এই দানব সরকারের কাছ থেকে আমরা মুক্তি পাবো না। কিন্তু তখনই এই দামাল ছেলে-মেয়েরা রাস্তায় নেমে আসে মৃত্যুকে পরোয়ানা না করে। শুধুমাত্র দেশপ্রেম, মমত্ববোধ ও ভালোবাসার কারণে।

ফ্যাসিবাদ ফেরানোর অপচেষ্টা প্রতিহত করবে জনগণ

ডিসি-এসপির পর এবার গোপালগঞ্জের তিন থানার ওসি বদলি

বিজয়ের মাসজুড়ে বিএনপি ও তিন অঙ্গসংগঠনকে মাঠে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের

৩৮৫ কোটি টাকার সন্দেহজনক লেনদেন: নানক পরিবারের বিরুদ্ধে ৩ মামলা করবে দুদক

এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ফরম পূরণের সময় বৃদ্ধি

স্বাস্থ্যসেবার মানোন্নয়নে বিশেষায়িত চিকিৎসায় গুরুত্ব দিচ্ছে সরকার: ডা. জুবাইদা রহমান

ডিসেম্বর ঘিরে নাশকতার কোনো আশঙ্কা নেই: এসআরবি

রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে দুই ইন্টারনেট কর্মী আহত

শিক্ষামন্ত্রীর সঙ্গে গুগল প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ

এমদাদ উল বারীর নিয়োগ বাতিল, বিটিআরসির নতুন চেয়ারম্যান ওয়াহিদ-উজ-জামান