হোম > জাতীয়

সংসদ কার্যক্রমে প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে তার দায়িত্ব বণ্টন

বিশেষ প্রতিনিধি

ছবি: সংগৃহীত

জাতীয় সংসদের কার্যক্রমে প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে বা তার বিকল্প হিসেবে দায়িত্ব পালনের জন্য বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্ব বণ্টন করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। গতকাল মঙ্গলবার প্রকাশিত প্রজ্ঞাপনে এ সংক্রান্ত সিদ্ধান্ত জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, পুনরাদেশ না দেওয়া পর্যন্ত জাতীয় সংসদে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের সংসদ বিষয়ক কার্যাবলী নিরবচ্ছিন্নভাবে সম্পাদনের লক্ষ্যে এই দায়িত্ব বণ্টন কার্যকর থাকবে।

উল্লেখ্য, প্রধানমন্ত্রীসহ মন্ত্রিসভার সদস্যদের তাদের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রণালয়ের বিষয়, জাতীয় সংসদ কার্যক্রমে প্রশ্নোত্তরসহ সংসদের বিভিন্ন ইস্যুতে ভূমিকা পালন করতে হয়। এক্ষেত্রে প্রধানমন্ত্রীর হাতে যেসব মন্ত্রণালয় থাকে, সংসদ কার্যক্রমের ক্ষেত্রে তা সিনিয়র মন্ত্রীদের মাঝে বণ্টন করা হয়। এরই অংশ হিসেবে এই উদ্যোগ নেওয়া হয়েছে। সংসদ চলাকালে প্রধানমন্ত্রী প্রতি বুধবার সংসদে প্রশ্নোত্তর পর্বে অংশ নেন।

প্রজ্ঞাপন অনুযায়ী, প্রধানমন্ত্রী তারেক রহমানের অধীন প্রধানমন্ত্রীর কার্যালয়ের দায়িত্ব পালনের ক্ষেত্রে তার অনুপস্থিতিতে বিকল্প হিসেবে দায়িত্ব পালন করবেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এছাড়া প্রতিরক্ষা মন্ত্রণালয়, মন্ত্রিপরিষদ বিভাগ এবং সশস্ত্র বাহিনী বিভাগের দায়িত্ব প্রধানমন্ত্রীর অধীন থাকলেও তার অনুপস্থিতিতে এসব দায়িত্ব পালন করবেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

গ্যালারিতে বসে খুদে ফুটবলারদের খেলা দেখছেন প্রধানমন্ত্রী

পরিবেশ ও জলবায়ু খাতের বরাদ্দ যথাযথ খাতে বাস্তবায়ন করতে হবে: বাপা

অনিয়মের দায়ে ৯ নৌযানকে জরিমানা

এটা ধোকাবাজির বাজেট: ব্যারিস্টার শাহরিয়ার

ঢাকা উত্তরের ২৭, দক্ষিণের ২৯ খাল অবৈধ দখলমুক্ত করা হবে

সন্ত্রাসী ও মাদক কারবারিদের কঠোর হাতে দমন করবে সরকার: রেল প্রতিমন্ত্রী

টেক্সটাইল খাতের উন্নয়নে এআই ব্যবহার বৃদ্ধি করতে হবে: শিক্ষামন্ত্রী

আবারো বাড়ছে হামে মৃত্যু

হামে আরও ৭ শিশুর মৃত্যু

প্রধানমন্ত্রীর চীন সফরে সই হতে পারে ১৫–১৭ চুক্তি