হোম > জাতীয়

স্ত্রীসহ সাবেক ট্যাক্সেস কর্মকর্তার বিরুদ্ধে দুদকের দুই মামলা

স্টাফ রিপোর্টার

ছবি: সংগৃহীত

ট্যাক্সেস অ্যাপিলেট ট্রাইব্যুনালের সাবেক সদস্য রঞ্জিত কুমার তালুকদার ও তার স্ত্রী ঝুমুর মজুমদারের বিরুদ্ধে দুটি মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

রোববার বাদী হয়ে এ দুটি মামলা দায়ের করেন দুদকের সহকারী পরিচালক খোরশেদ আলম। তাদের বিরুদ্ধে বিপুল পরিমাণ অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে মামলার এজাহারে। আজ রাজধানীর সেগুন বাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান দুদকের মহাপরিচালক (প্রতিরোধ) মো. আক্তার হোসেন।

তিনি জানান, ট্যাক্সেস অ্যাপিলেট ট্রাইব্যুনালের সাবেক সদস্য রঞ্জিত কুমার তালুকদার জ্ঞাত আয়বহির্ভূত দুই কোটি ২৪ লাখ ৮৪ হাজার ১০৫ টাকার সম্পদ অর্জন করে ভোগ দখলে রেখেছেন। রঞ্জিত কুমার তালুকদারের স্ত্রী ঝুমুর মজুমদার স্বামীর সহায়তায় ৯ কোটি ১৬ লাখ ১০ হাজার ১৯০ টাকা মূল্যের জ্ঞাত আয়বহির্ভূত স্থাবর ও অস্থাবর সম্পদ অর্জন করেছেন। এ অভিযোগে তাদের দুই জনের বিরুদ্ধে পৃথক আরেকটি মামলা দায়ের করা হয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, আসামি ট্যাক্সেস অ্যাপিলেট ট্রাইব্যুনালের সাবেক সদস্য রঞ্জিত কুমার জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ দুই কোটি ২৪ লাখ ৮৪ হাজার ১০৫ টাকা মূল্যের সম্পদ অর্জন ও দখলে রেখেছেন। তার স্ত্রী ঝুমুর মজুমদার স্বামীর সহায়তায় ৯ কোটি ১৬ লাখ ১০ হাজার ১৯০ টাকার জ্ঞাত আয়ের উৎসবিহীন সম্পদ অর্জন করেছেন। এ মামলায় স্বামী ও স্ত্রী দুজনকেই আসামি করা হয়েছে। তাদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৭(১) ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইন ১৯৪৭-এর ৫(২) ধারায় মামলা হয়েছে।

এর আগে, গত বছরের ১৬ অক্টোবর রঞ্জিত কুমার তালুকদারের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করে দুদক। চলতি বছরের ১৬ মার্চ সাবেক কর কমিশনার রঞ্জিত কুমার তালুকদার ও তার স্ত্রী ঝুমুর মজুমদারের নামে থাকা ১২৩টি ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দেয় আদালত।

সূত্র জানায়, সাবেক কর কমিশনার রঞ্জিত কুমার তালুকদার ১৯৯৫ সালে বাংলাদেশ সিভিল সার্ভিস (কর ক্যাডার) কর কমিশনার হিসেবে সরকারি চাকরিতে যোগদান করেন। ট্যাক্সেস অ্যাপিলেট ট্রাইব্যুনাল থেকে ২০২৩ সালের ৩১ ডিসেম্বর অবসর গ্রহণ করেন তিনি।

ন্যায়বিচার প্রতিষ্ঠায় শক্তিশালী তদন্ত কমিশন গঠনের ঘোষণা সরকারের

ফ্যামিলি কার্ডধারী পরিবার পাবে ২৫০০ টাকা

নির্বাচনি ইশতেহার বাস্তবায়নে পেশাদারিত্বের স্বাক্ষর রাখতে হবে: ত্রাণমন্ত্রী

পিলখানায় হত্যাকাণ্ডের পর নানা অপতথ্য দিয়ে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা হয়েছিল

প্রথম বিদেশ সফরে সৌদি যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী

রাজধানীকে সন্ত্রাসমুক্ত করার ঘোষণা দুই প্রশাসকের

দুদকের ২৭ কর্মকর্তা-কর্মচারীকে একযোগে বদলি

তিস্তা প্রকল্পে সহযোগিতার প্রস্তাব দিয়েছে চীন

ফ্যামিলি কার্ড নিয়ে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সতর্কতা

বন্ধ শ্রমবাজার চালু করা সরকারের অগ্রাধিকার