হোম > জাতীয়

ঢাকা রিপোর্টার্স ইউনিটির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার

পেশাদার সাংবাদিকদের সংগঠন ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। প্রতিষ্ঠার পর থেকে ৩০তম এ সভায় গত এক বছরের কার্যক্রম তুলে ধরা হয়। উপস্থাপন করা হয় আয়ের-ব্যয়ের তথ্য।

শনিবার সকালে ডিআরইউ চত্বরে আয়োজিত বার্ষিক সাধারণ সভায় এসব তথ্য তুলে ধরা হয়েছে। ডিআরইউ সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল এ প্রতিবেদন তুলে ধরেন। এ সময় উপস্থিত ছিলেন সভাপতি আবু সালেহ আকন।

সাধারণ সভায় জানানো হয়েছে, গত বছরের তুলনায় এ বছর আয় বেড়েছে। নগদ অর্থের পাশাপাশি জমি বর্ধিত হওয়ায় আয় বেড়েছে সংগঠনের। গত বছরের ডিসেম্বরে দায়িত্ব নেয়ার পর থেকে চলতি বছরের ২৭ নভেম্বর পর্যন্ত বর্তমান কমিটির এক বছরে মোট আয় ৩ কোটি ৯০ লাখ, ৭২ হাজার ৩৭ হাজার টাকা। ব্যয় হয়েছে ৩ কোটি ৯০ লাখ ৫২ হাজার ১০৯ টাকা। উদ্বৃত্ত রয়েছে ১৯ হাজার ৯২৮ টাকা।

এতে আরও জানানো হয়, গত বছর আয় ছিল ৩ কোটি ৭৭ লাখ ৩৪ হাজার ৯৭০ টাকা। ওই বছর ব্যয় ছিল ৩ কোটি ৮১ লাখ ৩৬ হাজার ৯২০ টাকা। গত বছর ঘাটতি ছিল ৪ লাখ ২ হাজার ১৩০ টাকা, এ বছর ঘাটতি কাটিয়ে উদ্বৃত্ত রাখা সম্ভব হয়েছে।

সভায় জানানো হয়েছে, পূর্বে সংগঠনের আওতায় ছিল ৩৩ শতাংশ জমি। বর্তমান কমিটির উদ্যোগে আরও ৪১ শতাংশ জমি সংগঠনের নিয়ন্ত্রণে এসেছে। মোট জমির পরিমাণ দাঁড়িয়েছে ৮৩ দশমিক ৪০ শতাংশ। যার স্থায়ী বন্দোবস্তের প্রক্রিয়া চলমান রয়েছে। এছাড়াও ডিআরইউ কার্যালয়ের নিচ তলার ১৭টি দোকান ও ৮টি কক্ষ সংগঠনের সরাসরি নিয়ন্ত্রণে এসেছে। এসব সম্পদ সংগঠনের স্থায়ী আয় বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এ সময় সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল বলেন, দায়িত্ব নেয়ার পর শিশু-কিশোর সাংস্কৃতিক উৎসবের পাশাপাশি সদস্যদের পেশার মানোন্নয়নে প্রশিক্ষণ ও কর্মশালা হয়েছে। বাংলাদেশ প্রেস কাউন্সিল, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর ও আন্তর্জাতিক সংবাদ সংস্থা প্রেসেঞ্জারের সহযোগিতায় এসব কর্মশালায় পাঁচ শতাধিক সদস্য অংশগ্রহণ করেন। যেখানে ফ্যাক্ট চেকিং, মোবাইল সাংবাদিকতা, অগ্নিনিরাপত্তা বিষয়ক প্রশিক্ষণ, রিপোর্টিং অন ননভায়োলেন্স এ্যাপ্রোচের মতো গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে রিপোর্টারদের শেখানো হয়।

তিনি আরও বলেন, এ বছর আমরা পাঁচজন সদস্যকে হারিয়েছি, ডিআরইউ সদস্যদের মানসিক স্বাস্থ্যকে শক্তিশালী করতে সেবার লক্ষ্যে ‘খোলা জানালা’র মাধ্যমে স্বাস্থ্যসেবা প্রদান করা হয়। এতে ২৭ জন সদস্য ও পরিবারে সেবা গ্রহণ করেন। এই বছর ২৭ জনকে ২৪টি ক্যাটাগরিতে বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড দেয়া হয়েছে। বিশেষ করে প্রথমবারের মতো অনুসন্ধানী সাংবাদিক ‘ডিআরইউ সম্মাননা’ দেয়া হয়েছে।

এ সময় সহ-সভাপতি গাজী আনোয়ার, যুগ্ম সম্পাদক নাদিয়া শারমিন, অর্থ সম্পাদক সাখাওয়াত হোসেন সুমন, সাংগঠনিক সম্পাদক আব্দুর হাই তুহিন, দপ্তর সম্পাদক রফিক রাফি, নারী বিষয়ক সম্পাদক রোজিনা রোজী, প্রচার ও প্রকাশনা সম্পাদক মিজান চৌধুরীসহ অন্যান্য সম্পাদক ও কার্যনির্বাহীর সদস্যরা উপস্থিত ছিলেন।

ফ্রিল্যান্সিং আয়ে উৎসে কর প্রত্যাহার

শাহজালাল বিমানবন্দরে ৯ নম্বর গেটের কার্গো ভিলেজের আগুন নিয়ন্ত্রণে

শিক্ষা বাজেট বাস্তবায়নের সবচেয়ে বড় দুর্বলতা দুর্নীতি-অপচয়

প্রধানমন্ত্রীর নির্দেশে এতিম ও পথশিশুদের উন্নয়নে কাজ করা হচ্ছে: সমাজকল্যাণ মন্ত্রী

তুরস্ক পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বিরোধীদলীয় নেতার বৈঠক

ইসলামী ব্যাংক সংকটে স্বচ্ছতা ও জবাবদিহিতার আহ্বান সিটিজেন ইনিশিয়েটিভের

দৌলতদিয়ায় বাসডুবির ঘটনায় দুই তদন্ত কমিটি গঠন: নৌ প্রতিমন্ত্রী

পুশইন প্রতিরোধে কোস্ট গার্ডের নজরদারি জোরদার

মে মাসে ভারত সীমান্তে ৬ বাংলাদেশি নিহত, আটক ১৪

ইসলামী ব্যাংকিং ব্যবস্থায় স্থিতিশীলতা রক্ষার আহ্বান শীর্ষ ওলামায়ে কেরামের