হোম > জাতীয়

জাতীয় সংসদ প্রাঙ্গণে শায়িত হবেন জমির উদ্দিন সরকার

সংসদ রিপোর্টার

সাবেক অস্থায়ী রাষ্ট্রপতি ও সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকারকে সংসদ ভবনের দক্ষিণ-পশ্চিম দিকের ‘জাতীয় কবরস্থানে’ দাফন করা হবে। সংসদ সচিবালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

জাতীয় সংসদের সাবেক স্পিকার জমির উদ্দিন সরকার আজ ভোররাতে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। বিকেল পাঁচটায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় তার জানাজা অনুষ্ঠিত হবে। বৈরী আবহাওয়া থাকলে জাতীয় সংসদের টানেলে জানাজা হতে পারে বলে সূত্রে জানা গেছে। পরে জাতীয় সংসদের দক্ষিণ-পশ্চিম দিকের ‘জাতীয় কবরস্থানে’ দাফন করা হবে।

জাতীয় সংসদ ভবন এলাকার দক্ষিণ-পশ্চিম দিকের মানিক মিয়া এভিনিউয়ের পশ্চিম পাশের পাঁচ বিঘাকে জাতীয় কবরস্থান ঘোষণা করা হয়েছিল। ১৯৮২ সালের পরে সেখানে সাতজনকে দাফন করা হয়। তারা হলেন—বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি আবদুস সাত্তার, সাবেক প্রধানমন্ত্রী শাহ আজিজুর রহমান ও আতাউর রহমান খান, সাবেক মন্ত্রী মশিউর রহমান যাদু মিয়া, মুসলিম লীগ নেতা ও সাবেক পাকিস্তানি মন্ত্রী খান এ সবুর, পাকিস্তান জাতীয় পরিষদের সাবেক স্পিকার তমিজউদ্দীন খান এবং প্রখ্যাত সাহিত্যিক, সাংবাদিক এবং সাবেক রাজনীতিক আবুল মনসুর আহমদ।

এ ছাড়া জাতীয় সংসদ ভবনের উত্তর পাশে জিয়া উদ্যানে দাফন করা হয় সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে।

বর্ণাঢ্য আয়োজনে জাতীয় প্রেস ক্লাবের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

স্বৈরাচারের গুলি দেখেনি কে মুসলমান, কে হিন্দু, কে খ্রিষ্টান: প্রধানমন্ত্রী

ধর্মীয় সম্প্রীতি ও সবার সমান অধিকার নিশ্চিত করতে চায় সরকার: শেখ রবিউল আলম

রাজধানীতে এক দিনে বৃদ্ধ ও যুবকের লাশ উদ্ধার

রাষ্ট্রপতি ও আব্দুল মঈন খানের বক্তব্য প্রত্যাহারের দাবি মাওলানা মুহিউদ্দীন রাব্বানীর

সেনাবাহিনীর এয়ার ডিফেন্স ফায়ারিং পরিদর্শন করলেন সেনাপ্রধান

তারা একাত্তরে জনগণকে ধোঁকা দিয়েছে, এখন ২৪ নিয়ে ধোঁকা দিচ্ছে: প্রধানমন্ত্রী

একদল সীমান্তের ওপার থেকে পয়সা দিচ্ছে, আরেক দল দেশে বিশৃঙ্খলা তৈরি করছে

রাজশাহীবাসীর জন্য প্রধানমন্ত্রীর কাছে মিনুর ছয় দফা

সরকারি দলের নেতাকর্মীদের সতর্ক করলেন স্পিকার