হোম > জাতীয়

ইউজিসির সদস্য অধ্যাপক ড. তানজিম উদ্দিন খানের পদত্যাগ

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত

বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সদস্য অধ্যাপক ড. মোহাম্মদ তানজীমউদ্দিন খান পদত্যাগ করেছেন। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগে তিনি অব্যাহতি পত্র পাঠিয়েছেন।

শিক্ষা মন্ত্রণালয় ও ইউজিসি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

জানা যায়, ২০২৪ সালের ১২ সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ তানজীমউদ্দিন খান ইউজিসি সদস্য হিসেবে নিয়োগ পান।

২০২৪ সালের ৫ আগস্ট গণ-অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর ওই বছরের ১২ সেপ্টেম্বর ইউজিসির সদস্য হিসেবে নিয়োগ পেয়েছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক মোহাম্মদ তানজীমউদ্দিন খান। তাঁর নিয়োগের মেয়াদ ছিল চার বছর। কিন্তু তার আগেই পদত্যাগ করলেন তিনি।

এর আগে গত ১৬ মার্চ ইউজিসির চেয়ারম্যানের পদ থেকে অব্যাহতি নেন অধ্যাপক এস এম এ ফায়েজ। এরপর ইউজিসির নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পান অধ্যাপক মামুন আহমেদ। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক সহ-উপাচার্য (শিক্ষা) হিসেবে দায়িত্ব পালন করেছেন।

এমপি

অর্থ নয়ছয়ের সুযোগ কম আগ্রহ নেই কর্মকর্তাদের

বিকল্প জ্বালানিতেই মুক্তি দেখছে সরকার ও বেসরকারি খাত

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে আবারো হাসিনা প্রসঙ্গ

আগামীর রাজনীতিতে জ্ঞানের বিকাশ জরুরি: আইনমন্ত্রী

‘শুধু মাধবীর জন্য’ গ্রন্থে বাংলাদেশ ও গণতন্ত্র রক্ষার আকুতি: চিফ হুইপ

শিক্ষা মন্ত্রণালয়কে ইবাদতের মন্ত্রণালয় মনে করি: শিক্ষামন্ত্রী

১৯৭৭ সালের জে-৬ থেকে মাল্টিরোল যুদ্ধবিমান জে-১০সিই, সুবিধা-অসুবিধা কী?

বিএনপির ইতিহাস ও বাংলাদেশের ইতিহাস প্রায় অভিন্ন: স্থানীয় সরকারমন্ত্রী

মরার পরে যে লোক বেশি জ্বালিয়েছেন তার নাম শেখ মুজিব: শাহরিয়ার কবির

সংখ্যালঘু নয়, নাগরিক পরিচয়েই সবাই সমান: স্বরাষ্ট্রমন্ত্রী