হোম > জাতীয়

হামে আরো ৪ শিশুর মৃত্যু, শনাক্ত ১ হাজার ৭৮ জন

আমার দেশ অনলাইন

দেশে গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত ও উপসর্গ নিয়ে আরও চার শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে শনাক্ত হয়েছেন ১ হাজার ৭৮ জন। শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী, গত এক দিনে সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছেন ১ হাজার ৭৪ জন এবং পরীক্ষায় নিশ্চিত হয়েছেন ৯৬ জন। ১৫ মার্চ থেকে এ পর্যন্ত সন্দেহজনক রোগীর সংখ্যা বেড়ে ৯০ হাজার ৯৮২ এবং নিশ্চিত রোগীর সংখ্যা ১০ হাজার ৮৬৯ জনে পৌঁছেছে।

এ পর্যন্ত সন্দেহজনক হাম নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৭৫ হাজার ১৫৬ জন, যার মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৭১ হাজার ৩৯৬ জন।

গত এক দিনে সন্দেহজনক হামে চার জনের মৃত্যু হওয়ায় ১৫ মার্চ থেকে মোট মৃত্যু বেড়ে ৫৭৭ জনে দাঁড়িয়েছে। তবে গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে কোনো মৃত্যু হয়নি। এ পর্যন্ত নিশ্চিত হামে মোট মৃত্যু হয়েছে ৯৩ জন।

এমএমআর

প্রশ্ন ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাত কাটাচ্ছেন প্রতিমন্ত্রী আমিনুল হক

চিংড়ি রপ্তানিতে গুণগত মান নিশ্চিত করতে হবে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্য

বিদেশে কর্মসংস্থানের জন্য চালকদের দক্ষ করে তুলতে হবে: প্রবাসীকল্যাণমন্ত্রী

জনস্বাস্থ্য সুরক্ষায় খাদ্য প্যাকেটে সতর্কতামূলক লেবেল চালুর দাবি

প্রতিবন্ধী ব্যক্তিরাই সমাজে সবচেয়ে বেশি অবহেলিত: জামায়াত এমপি

মক্কা-মদিনার সুরক্ষা ও পবিত্রতা রক্ষা করা আমাদের ঈমানি দায়িত্ব

শিক্ষার্থীবিচ্ছিন্ন হওয়ায় নির্বাচন দিতে ভয় পায় ছাত্রদল: ফরহাদ

উপকূলে বৃষ্টির প্রবণতা, কমেছে তাপমাত্রা

ওএমএস ও খাদ্যবান্ধব কর্মসূচিতে ডিলার নিয়োগে আসছে নতুন নীতিমালা