হোম > জাতীয়

জমির উদ্দিন সরকারের মৃত্যুতে শোক জানাল সংসদ

স্টাফ রিপোর্টার

জমির উদ্দিন সরকারের মৃত্যুতে সংসদে এক মিনিট নীরবতা। ছবি: সংগৃহীত

সাবেক স্পিকার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে শোক জানিয়েছে জাতীয় সংসদ। রোববার বিকেলে তার স্মরণে জাতীয় সংসদে আলোচনা হয়। আলোচনা শেষে এক মিনিট নীরবতা পালন ও মোনাজাত করা হয়। পরে তার প্রতি সম্মান জানিয়ে দিনের বাকি কার্যসূচি স্থগিত করা হয়।

দিনের কার্যসূচি অনুযায়ী, শুরুতে ছিল প্রশ্নোত্তর পর্ব। প্রশ্নোত্তরের পর একটি বিল নিয়ে স্থায়ী কমিটির রিপোর্ট উপস্থাপন করা হয়। এরপর জমির উদ্দিন সরকারের জীবনী নিয়ে আলোচনা হয়। দিনের অন্যান্য কার্যসূচি স্থগিত করা হয়।

আলোচনায় অংশ নিয়ে স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, জমির উদ্দিন সরকার ছিলেন তার পরম আত্মীয়। নিজের মেধা দিয়ে তিনি বড় হয়েছেন। তার এলাকার মানুষের কাছে তিনি অত্যন্ত জনপ্রিয় ছিলেন।

তিনি বলেন, জমির উদ্দিন সরকার ছাত্রজীবনে বাম রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। পরবর্তী সময়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাজনীতি এবং তার নীতির প্রতি তিনি আকৃষ্ট হয়ে প্রথমে জাগদল এবং তারপরে বিএনপিতে যোগ দেন। দল, রাজনীতি, উদার গণতান্ত্রিক রাজনীতির প্রতি তার আনুগত্যে তিনি অবিচল ছিলেন।

মির্জা ফখরুল বলেন, ‘আমাকে সবসময় একটা কথা বলতেন ইলেকশন করবে। ইলেকশনের মধ্যে দিয়ে যাবে। ইলেকশন ছাড়া কিন্তু কখনো গণতন্ত্রে পৌঁছানো যায় না।’

বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান বলেন, জমির উদ্দিন সরকার পেশাগত জীবনে এবং রাজনীতিবিদ হিসাবে সফল ছিলেন। ফ্যাসিবাদী আমলে তারা জমির উদ্দিনের দ্বারস্থ হতেন, তিনি তিনি গুরুত্বপূর্ণ পরামর্শ দেওয়ার পাশাপাশি মজলুম নেতাদের পক্ষে বারবার আদালতে দাঁড়িয়েছেন।

তিনি স্পিকার হিসেবে পার্লামেন্টকে প্রাণবন্ত করে রেখে রাখতেন। আর আইনের অঙ্গনে তিনি তিনি অনেকের গুরু। তার চলন-বলন সবকিছুই ছিল শিক্ষণীয়।

বিএনপির সংসদ সদস্য খন্দকার মোশাররফ হোসেন তাকে সফল আইনজীবী ও রাজনীতিবিদ হিসেবে উল্লেখ করে বলেন, বিচারপ্রার্থীদের প্রতি তার আন্তরিকতা এবং দল ও দেশের প্রতি তার অবদান স্মরণীয় হয়ে থাকবে। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বলেন, ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার ছিলেন একজন আপাদমস্তক ভদ্রলোক ও নিবেদিতপ্রাণ রাজনীতিক। দীর্ঘ কর্মজীবনে তার বিরুদ্ধে কোনো অভিযোগ শোনা যায়নি। তার জীবন ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।

বিএনপির সংসদ সদস্য মাহবুব উদ্দিন খোকন, জামায়াতে ইসলামীর সংষদ সদস্য নাজিবুর রহমান, এনসিপির সংসদ সদস্য আখতার হোসেন আলোচনায় অংশ নেন।

এই আলোচনা শেষে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ সংসদ সদস্যের উদ্দেশে বলনে, জাতি এক মহান রাজনীতিক আইনজ্ঞ এবং একজন সাদা মনের মানুষকে হারিয়েছে। আপনাদের বক্তব্য শুনে আমিও আবেগাপ্লুত হয়ে পড়েছি। আমিও কয়েকটি সংসদে তার সহকর্মী ছিলাম। আপনাদের ওখানে বসেই এই চেয়ার থেকে তিনি যখন অত্যন্ত সুন্দরভাবে এই সংসদকে পরিচালনা করতেন সেটি দেখে মুগ্ধ হয়েছি। তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অত্যন্ত ঘনিষ্ঠ সহযোগী ছিলেন। অত্যন্ত ভালো মনের একজন মানুষ যার সম্বন্ধে কখনো কারো কাছ থেকে কোনো অভিযোগ শুনতে পাইনি। জাতি এক মহান সন্তানকে হারালো।

একসঙ্গে ৫৮ বিচারককে বদলি, আইন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন জারি

জুলাই সনদ বাস্তবায়নের দাবি থেকে এক চুলও নড়ব না, বললেন ব্যারিস্টার আরমান

জুলাই আন্দোলনে আলেম সমাজের ভূমিকা জাতি শ্রদ্ধাভরে স্মরণ করবে

এক বছরে হাসিনার খাবার খরচ ৩৫ কোটি টাকা

বন্যা ও পাহাড়ধসে প্রাণহানিতে পাকিস্তানের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীর শোক

'যতক্ষণ পর্যন্ত দাবি না মেনে নেয়, তুমি রাজপথ থেকে আমার লাশ উঠাবা না'

ঢাকা-চট্টগ্রাম-কক্সবাজার রুটে ট্রেন চলাচল শুরু

৯ রাষ্ট্রায়ত্ত ব্যাংকের খেলাপি ঋণ ১ লাখ ৮৮ হাজার ৭০১ কোটি টাকা

নৌবাহিনীর বৃক্ষরোপণ অভিযান উদ্বোধন

বন্যায় গৃহহারা ৩০০ পরিবারকে পাকা ঘর করে দেবে আস-সুন্নাহ ফাউন্ডেশন