হোম > জাতীয়

সাবেক ডিবিপ্রধান হারুনসহ পুলিশের ১৮ কর্মকর্তা বরখাস্ত

আতিকুর রহমান নগরী

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের সাবেক প্রধান মোহাম্মদ হারুন অর রশীদসহ ১৮ কর্মকর্তাকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করেছে সরকার। রোববার (১৭ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে এ বিষয়ে একটি প্রজ্ঞাপন প্রকাশ করা হয়েছে।

সাময়িক বরখাস্ত হওয়া কর্মকর্তাদের মধ্যে ৩ জন ডিআইজি, ৬ জন অতিরিক্ত ডিআইজি, ৪ জন পুলিশ সুপার, ৪ জন অতিরিক্ত পুলিশ সুপার এবং একজন সহকারী পুলিশ সুপার পদমর্যাদার কর্মকর্তা রয়েছেন।

প্রজ্ঞাপনে বলা হয়, ১৮ জন কর্মকর্তাকে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ এর ৩(গ) অনুযায়ী পলায়নের শাস্তিযোগ্য অপরাধে অভিযুক্ত হওয়ায় বিধি ১২ উপবিধি (১) অনুযায়ী তাদের নামের পাশে উল্লিখিত তারিখ থেকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হলো। সাময়িক বরখাস্তকালীন তারা খোরপোষ ভাতা পাবেন এবং জনস্বার্থে এ আদেশ জারি করা হলো।

সাময়িক বরখাস্ত হওয়া কর্মকর্তাদের তালিকা দেখতে ক্লিক করুন

হামে আরো এক শিশুর মৃত্যু, নতুন করে আক্রান্ত ১১৪২

বিশ্বকাপে কোন দলের সমর্থক, জানালেন প্রধানমন্ত্রী

আগে রাষ্ট্র গণমাধ্যমকে চোখ রাঙাত, এখন সমস্যা সমাধানে ‘সহযোগী’ হতে চায়

ক্ষতিকর জাল উৎপাদন বন্ধে অভিযানের নির্দেশ

বাংলাদেশ বিকিয়ে দিয়ে ভারতের সঙ্গে সম্পর্ক এই সরকার কখনো করবে না

শেখ মুজিব ফ্যাসিবাদের আইকন: মাহমুদুর রহমান

৭ হাজার ৩ কোটি টাকার পাঁচ প্রকল্প একনেকে অনুমোদন

ভারতের সঙ্গে যৌক্তিক সম্পর্ক করতে চায় ঢাকা

আদ্‌-দ্বীনের নির্বাহী পরিচালক কে এই জামালুন্নেসা

শিক্ষার ৪ স্তম্ভে আমূল পরিবর্তন আনা হবে: গণশিক্ষা প্রতিমন্ত্রী