হোম > জাতীয়

দিল্লিকে চিঠি, ‘পুশ ইন’ বন্ধ চায় ঢাকা

স্টাফ রিপোর্টার

সীমান্তে পুশ ইন ঠেকাতে সতর্ক বিজিবি

সীমান্তে ‘পুশ ইন’ বন্ধ চেয়েছে ঢাকা, এজন্য দিল্লিকে চিঠি দেয়া হয়েছে। ৯ মে এ চিঠি পাঠানো হয়েছে বলে কূটনৈতিক সূত্রে জানা গেছে।

সোমবার সচিবালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরীর সভাপতিত্বে আইনশৃঙ্খলা–সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভাতেও পুশ ইনের বিষয়টি ওঠে।

সভায় উপস্থিত ছিলেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী। পরে তিনি পুশ ইন নিয়ে সাংবাদিকদের জানান।

বিজিবি মহাপরিচালক জানান, ৭ ও ৮ মে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ২০২ জনকে বিভিন্ন সীমান্ত দিয়ে বাংলাদেশে পুশ ইন করেছে।

তিনি আরো জানান, ভারত থেকে পুশ ইন করা ব্যক্তিদের মধ্যে রোহিঙ্গারাও রয়েছে। বিজিবি মহাপরিচালক বলেন, ৩৯ জন রোহিঙ্গা পাওয়া গেছে, যারা বাংলাদেশের বিভিন্ন আশ্রয়শিবিরে এফডিএমএন (বলপ্রয়োগে বাস্তুচ্যুত মিয়ানমার নাগরিক) হিসেবে নিবন্ধিত ছিল, কোনোভাবে ওরা ওদিকে পালিয়েছিল।

মজুরি বোর্ডের তৃতীয় সভা অনিবার্য কারণে স্থগিত

গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন, আধুনিক প্রযুক্তিতে নজরদারি

বাংলাদেশের বাণিজ্য ঘাটতি ২৪.১৭ বিলিয়ন ডলার

দুর্যোগে বারবার ঘরছাড়া বাংলাদেশের চরবাসীরা, আগাম সহায়তা কি মিলবে এবার

ফ্যাসিবাদ ফেরানোর অপচেষ্টা প্রতিহত করবে জনগণ

ডিসি-এসপির পর এবার গোপালগঞ্জের তিন থানার ওসি বদলি

বিজয়ের মাসজুড়ে বিএনপি ও তিন অঙ্গসংগঠনকে মাঠে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের

৩৮৫ কোটি টাকার সন্দেহজনক লেনদেন: নানক পরিবারের বিরুদ্ধে ৩ মামলা করবে দুদক

এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ফরম পূরণের সময় বৃদ্ধি

স্বাস্থ্যসেবার মানোন্নয়নে বিশেষায়িত চিকিৎসায় গুরুত্ব দিচ্ছে সরকার: ডা. জুবাইদা রহমান