হোম > জাতীয়

যেভাবে গুলি করা হলো ওসমান হাদিকে

আতিকুর রহমান নগরী

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের প্রার্থী শরিফ ওসমান হাদি গুলিবিদ্ধ হয়েছেন। তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতলের জরুরি বিভাগে নেওয়া হয়েছে।

জানা যায়, নির্বাচনি প্রচারণা চালানোর সময় মোটরসাইকেল দুই দুর্বৃত্ত এসে গুলি করে চলে যায়। এতে ওসমান হাদি মাথায় গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেডিক্যাল কলেজ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. ফারুক। তিনি বলেন, ‘গুলিবিদ্ধ অবস্থায় তাকে হাসপাতালে নেওয়া হয়েছে।’

এ বিষয়ে ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান বলেন, ২টা ২৫ মিনিটে তিনটি মোটরসাইকেলে করে দুর্বৃত্তরা আসেন। এর মধ্যে একটি মোটরসাইকেল থেকে হাদিকে লক্ষ্য করে গুলি ছুড়ে পালিয়ে যান।

এদিকে ওসমান হাদির সঙ্গে থাকা রাজনৈতিক সহকর্মীরা ঢামেকের সামনে সাংবাদিকদের জানিয়েছেন, হাদির জন্য বি নেগেটিভ রক্ত লাগবে। নির্বাচনি প্রচারণা চালানোর সময় মোটরসাইকেল দুই ব্যক্তি এসে গুলি করে চলে যায়।

দীর্ঘদিনের সংকট আড়াই মাসে সমাধান সম্ভব নয়

সরকার ভবিষ্যতেও সমঅধিকারভিত্তিক রাষ্ট্রনীতি অনুসরণ করবে

শনিবার ঢাকার যেসব এলাকায় ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

জ্বালানি সহযোগিতায় বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের সমঝোতা স্মারক স্বাক্ষর

কাজী নজরুল-হাদির কবর জিয়ারত শেষে সীমান্তে হত্যার প্রতিবাদে বিক্ষোভ

রায়হান-রোহানের পাশে দাঁড়ালেন তারেক রহমান

হাম ও উপসর্গে আরো ১২ শিশুর মৃত্যু

জাতীয় চিড়িয়াখানা আকস্মিক পরিদর্শনে প্রতিমন্ত্রী টুকু

সীমান্তে লাশ মাড়িয়ে দুটো দেশের সত্যিকারের বন্ধুত্ব হতে পারে না: আসিফ নজরুল

কৃষিতে দক্ষ জনবল নিয়োগ নিশ্চিত করতে হবে: প্রতিমন্ত্রী শাহে আলম