হোম > জাতীয়

দক্ষিণ-পশ্চিম সীমান্তে বিজিবির অভিযানে ৫৮ কোটি টাকার চোরাই পণ্য জব্দ

স্টাফ রিপোর্টার

দক্ষিণ-পশ্চিম সীমান্তে জ্বালানি ও ভোজ্য তেলের অবৈধ মজুত ও পাচার রোধে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) যশোর রিজিয়নের তৎপরতা বৃদ্ধি করা হয়েছে। পাশাপাশি আসন্ন বাংলা নববর্ষ ও পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে সীমান্ত এলাকায় বিশেষ নিরাপত্তা জোরদার করা হয়েছে।

প্রায় ৬০০ কিলোমিটার বিস্তৃত কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, যশোর, সাতক্ষীরা ও খুলনার স্থল ও জল সীমান্তের নিরাপত্তায় ২টি সেক্টর, ৭টি ব্যাটালিয়ন ও ১১৬টি বিওপির মাধ্যমে প্রতিদিন ৪৬৪টি টহল পরিচালনা করছে যশোর রিজিয়ন।

তেল পাচার রোধে বেনাপোল, ভোমরা ও দর্শনা স্থলবন্দরে বিশেষ নজরদারি জোরদার, সীমান্তের ২২টি পাম্পে চেকিং, ২৩২৫টি টহল, ৮৯৯টি চেকপোস্ট ও ৮৬৮টি মতবিনিময় সভা করা হয়েছে। স্থানীয় প্রশাসন, সেনাবাহিনী, র‍্যাব, পুলিশ ও শুল্কের সমন্বয়ে ৩১টি টাস্কফোর্স অভিযানে এক ব্যক্তিকে ২ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

ঈদ-উল-আযহা উপলক্ষে গবাদিপশুর অনুপ্রবেশ ও চামড়া পাচার রোধে বাড়তি টহল ও চেকপোস্ট স্থাপন করা হয়েছে।

চলতি বছরের প্রথম তিন মাসে যশোর রিজিয়ন ৮৮ জন আসামিসহ প্রায় ৫৮ কোটি ৯৩ লাখ টাকার মালামাল জব্দ করেছে। এর মধ্যে ১.২৯ কেজি স্বর্ণ, ১৫৫ গ্রাম ডায়মন্ড, ১০.৫ কেজি রৌপ্য, ৪২টি অস্ত্র ও ১৫২ রাউন্ড গুলি রয়েছে। গত পুরো ২০২৫ সালে জব্দ হয়েছে ৪২০ জন আসামিসহ ৩৭৭ কোটি ৪৬ লাখ টাকার মালামাল।

মাদকদ্রব্য জব্দে এ বছর তিন মাসে ২৩২০ বোতল মদ, ১০০ গ্রাম ক্রিস্টাল মেথ, ১২২ কেজি গাঁজা, ২৬ হাজার ২৭১ পিস ইয়াবা ও ৪১০০ বোতল ফেন্সিডিলসহ ২২ কোটি ১৩ লাখ টাকার মাদক জব্দ করা হয়েছে।

বিজিবির যশোর রিজিয়ন জানায়, ‘বিজিবি হবে সীমান্তে নিরাপত্তা ও আস্থার প্রতীক’—এই ভিশন বাস্তবায়নে সব সদস্য নিরলস কাজ করে যাচ্ছেন। চোরাচালান রোধে জনগণের সক্রিয় অংশগ্রহণ জরুরি।

ফ্রিল্যান্সিং আয়ে উৎসে কর প্রত্যাহার

শাহজালাল বিমানবন্দরে ৯ নম্বর গেটের কার্গো ভিলেজের আগুন নিয়ন্ত্রণে

শিক্ষা বাজেট বাস্তবায়নের সবচেয়ে বড় দুর্বলতা দুর্নীতি-অপচয়

প্রধানমন্ত্রীর নির্দেশে এতিম ও পথশিশুদের উন্নয়নে কাজ করা হচ্ছে: সমাজকল্যাণ মন্ত্রী

তুরস্ক পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বিরোধীদলীয় নেতার বৈঠক

ইসলামী ব্যাংক সংকটে স্বচ্ছতা ও জবাবদিহিতার আহ্বান সিটিজেন ইনিশিয়েটিভের

দৌলতদিয়ায় বাসডুবির ঘটনায় দুই তদন্ত কমিটি গঠন: নৌ প্রতিমন্ত্রী

পুশইন প্রতিরোধে কোস্ট গার্ডের নজরদারি জোরদার

মে মাসে ভারত সীমান্তে ৬ বাংলাদেশি নিহত, আটক ১৪

ইসলামী ব্যাংকিং ব্যবস্থায় স্থিতিশীলতা রক্ষার আহ্বান শীর্ষ ওলামায়ে কেরামের