হোম > জাতীয়

বেবিচকের নতুন চেয়ারম্যান মোস্তফা মাহমুদ সিদ্দিকের দায়িত্ব গ্রহণ

স্টাফ রিপোর্টার

বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) নতুন চেয়ারম্যান হিসেবে বৃহস্পতিবার দায়িত্ব গ্রহণ করেছেন এয়ার ভাইস মার্শাল মো. মোস্তফা মাহমুদ সিদ্দিক। এর আগে গত বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের একটি প্রজ্ঞাপনে বলা হয়, মোস্তফা মাহমুদ সিদ্দিককে বেবিচকের চেয়ারম্যান হিসেবে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের অধীনে দায়িত্ব দেওয়া হয়েছে।

মোস্তফা মাহমুদ সিদ্দিক ১৯৯০ সালের ৮ জানুয়ারি বাংলাদেশ বিমান বাহিনী একাডেমিতে যোগদান করেন এবং ১৯৯২ সালের ১৩ অক্টোবর রয়েল মালয়েশিয়ান এয়ার ফোর্স থেকে জেনারেল ডিউটিজ (পাইলট) শাখায় কমিশনপ্রাপ্ত হন।

দীর্ঘ বর্ণাঢ্য পেশাগত জীবনে তিনি বিমান বাহিনীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। সর্বশেষ তিনি বিমান বাহিনী ঘাঁটি বীর উত্তম এ কে খন্দকারের এয়ার অফিসার কমান্ডিং হিসেবে দায়িত্ব পালন করেন। একজন দক্ষ ফাইটার পাইলট হিসেবে তিনি ২ হাজার ৯০০ ঘণ্টারও বেশি উড্ডয়ন করেছেন এবং ‘ক্যাটাগরি এ’ ফ্লাইং ইন্সট্রাক্টর হিসেবে সুপ্রতিষ্ঠিত।

মোস্তফা মাহমুদ সিদ্দিক দেশ ও বিদেশে বিভিন্ন প্রশিক্ষণ নিয়েছেন। এর মধ্যে রয়েছে মালয়েশিয়ায় উন্নয়ন প্যারা জাম্প কোর্স, ভারতে ফ্লাইং ইন্সট্রাক্টর কোর্স এবং তুরস্কে ‘হাই জি’ কোর্স। তিনি মিরপুরের ডিফেন্স সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজ এবং যুক্তরাষ্ট্রের ম্যাক্সওয়েল এয়ার ইউনিভার্সিটি থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেন। এছাড়াও তিনি মিরপুরের ন্যাশনাল ডিফেন্স কলেজ থেকে ওয়ার কোর্স এবং ভারতের ন্যাশনাল ডিফেন্স কলেজ থেকে এনডিসি শেষ করেছেন।

মোস্তফা মাহমুদ পৃথিবীর বিভিন্ন দেশে সফর করেছেন। জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে তিনি ডিআর কঙ্গোতে বাংলাদেশ অ্যাভিয়েশন ট্রান্সপোর্ট ইউনিটের কন্টিনজেন্ট কমান্ডারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। তার সাহসিকতা ও কৃতিত্বপূর্ণ অবদানের জন্য তিনি ‘বিএসপি’ এবং ‘জিইউপি’ পদক পেয়েছেন।

ফ্রিল্যান্সিং আয়ে উৎসে কর প্রত্যাহার

শাহজালাল বিমানবন্দরে ৯ নম্বর গেটের কার্গো ভিলেজের আগুন নিয়ন্ত্রণে

শিক্ষা বাজেট বাস্তবায়নের সবচেয়ে বড় দুর্বলতা দুর্নীতি-অপচয়

প্রধানমন্ত্রীর নির্দেশে এতিম ও পথশিশুদের উন্নয়নে কাজ করা হচ্ছে: সমাজকল্যাণ মন্ত্রী

তুরস্ক পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বিরোধীদলীয় নেতার বৈঠক

ইসলামী ব্যাংক সংকটে স্বচ্ছতা ও জবাবদিহিতার আহ্বান সিটিজেন ইনিশিয়েটিভের

দৌলতদিয়ায় বাসডুবির ঘটনায় দুই তদন্ত কমিটি গঠন: নৌ প্রতিমন্ত্রী

পুশইন প্রতিরোধে কোস্ট গার্ডের নজরদারি জোরদার

মে মাসে ভারত সীমান্তে ৬ বাংলাদেশি নিহত, আটক ১৪

ইসলামী ব্যাংকিং ব্যবস্থায় স্থিতিশীলতা রক্ষার আহ্বান শীর্ষ ওলামায়ে কেরামের