হোম > জাতীয়

নতুন পে-স্কেলের ঘোষণা, কার্যকর ১ জুলাই থেকে

স্টাফ রিপোর্টার

এবার বাজেটে পে-স্কেলের সুখবর পাচ্ছেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা। দীর্ঘ ১১ বছর পর নতুন বেতন কাঠামো (পে-স্কেল) ঘোষণা করেছে সরকার। আগামী ১ জুলাই থেকে নতুন পে-স্কেল কার্যকর হবে এবং এটি ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে। নতুন বেতন কাঠামো বাস্তবায়নে এ খাতে বরাদ্দ প্রায় ৯৬ শতাংশ বাড়বে বলে জানা গেছে।

বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট উপস্থাপনকালে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এ ঘোষণা দেন। বাজেট বক্তব্যে তিনি বলেন, সরকারি কর্মচারীরা প্রায় ১১ বছর ধরে একই বেতন কাঠামোর আওতায় বেতন-ভাতা পাচ্ছেন। এ সময়ে মূল্যস্ফীতি ও জীবনযাত্রার ব্যয় উল্লেখযোগ্যভাবে বেড়েছে। বিষয়টি বিবেচনায় নিয়ে আগামী ১ জুলাই থেকে নতুন বেতন কাঠামো বাস্তবায়নের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

অর্থমন্ত্রী আরও বলেন, সরকারি কর্মচারীদের জীবনমান উন্নয়ন এবং প্রশাসনের কর্মদক্ষতা বৃদ্ধির লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি দেশের বিভিন্ন অঞ্চলের অর্থনৈতিক, সামাজিক ও অবকাঠামোগত বৈষম্য কমিয়ে সমতাভিত্তিক উন্নয়ন নিশ্চিত করতেও সরকার বিভিন্ন পরিকল্পনা বাস্তবায়ন করছে।

এর ফলে আগামী মাস থেকে সরকারি চাকরিজীবীরা নতুন পে-স্কেলের আওতায় আসতে যাচ্ছেন, যা তাদের বেতন-ভাতায় উল্লেখযোগ্য পরিবর্তন আনবে।

সৌদিতে হামলায় নিহত দুই বাংলাদেশির লাশ আসবে রাষ্ট্রীয় খরচে, আইসিইউতে ৪

ছুটি ঘোষণা করে নতুন জাতীয় দিবসের পরিপত্র জারি

‘ইসলামি রাজনীতিতে নারীর অংশগ্রহণ নিয়ে কূটনীতিকদের বেশ আগ্রহ দেখেছি, তাদের মনোভাব ইতিবাচক’

আদা উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের পরিকল্পনা সরকারের

ডেঙ্গু মোকাবিলায় সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে

রিয়াদ বিমানবন্দরে হামলায় তীব্র নিন্দা বাংলাদেশের

রিয়াদ বিমানবন্দর বন্ধ থাকায় বাংলাদেশের ৫টি ফ্লাইট বাতিল

বাংলাদেশ সম্পর্কে আইপিইউর ভুল ধারণা কেটে গেছে

জরুরি ওষুধ সরবরাহ নিশ্চিতে আসছে জাতীয় রোডম্যাপ

রিয়াদগামী বিমানের সব ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত