হোম > জাতীয়

অধ্যাদেশগুলো আইন আকারে পাস হলেই স্থানীয় নির্বাচন

প্রতিমন্ত্রী শাহে আলম

আমার দেশ অনলাইন

ফাইল ছবি

স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, নির্বাচনসংক্রান্ত অধ্যাদেশগুলো আইন আকারে পাস হলেই স্থানীয় সরকার নির্বাচনের ঘোষণা করা হবে। স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক থাকবে না।

শনিবার দুপুরে নবনির্বাচিত জেলা প্রশাসকদের নিয়ে রাজধানীর শেরেবাংলা নগরস্থ সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে এসব কথা বলেন তিনি।

প্রতিমন্ত্রী বলেন, জাতীয় নির্বাচনে যেসব নেতাকে মনোনয়ন দেওয়া যায়নি, সেই সব ত্যাগী নেতাকেই জেলা প্রশাসক করা হয়েছে। বর্তমানে দলীয় বিবেচনায় নিয়োগ হলেও এসব নেতা ভবিষ্যতে নির্বাচন করবেন বলে নিজেদের স্বার্থেই নিরপেক্ষ ভূমিকা পালন করবেন তারা। দলীয় বিবেচনায় পদ পেলেও সবাই জবাবদিহির আওতায় থাকবেন।

দুর্যোগে বারবার ঘরছাড়া বাংলাদেশের চরবাসী, আগাম সহায়তা কি মিলবে এবার

ফ্যাসিবাদ ফেরানোর অপচেষ্টা প্রতিহত করবে জনগণ

ডিসি-এসপির পর এবার গোপালগঞ্জের তিন থানার ওসি বদলি

বিজয়ের মাসজুড়ে বিএনপি ও তিন অঙ্গসংগঠনকে মাঠে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের

৩৮৫ কোটি টাকার সন্দেহজনক লেনদেন: নানক পরিবারের বিরুদ্ধে ৩ মামলা করবে দুদক

এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ফরম পূরণের সময় বৃদ্ধি

স্বাস্থ্যসেবার মানোন্নয়নে বিশেষায়িত চিকিৎসায় গুরুত্ব দিচ্ছে সরকার: ডা. জুবাইদা রহমান

ডিসেম্বর ঘিরে নাশকতার কোনো আশঙ্কা নেই: এসআরবি

রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে দুই ইন্টারনেট কর্মী আহত

শিক্ষামন্ত্রীর সঙ্গে গুগল প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ