হোম > জাতীয়

বিদ্যুতের বাড়তি দাম থেকে রেহাই পাচ্ছে দুই শ্রেণির গ্রাহক

বিশেষ প্রতিনিধি

ছবি: সংগৃহীত

বিদ্যুতের বাড়তি দাম থেকে লাইফলাইন (প্রান্তিক) ও প্রথম ধাপের গ্রাহকদের রেহাই দেওয়ার চিন্তা করছে সরকার। এরই মধ্যে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) এ দুই শ্রেণির গ্রাহকদের জন্য বিদ্যুতের দাম আগের অবস্থায় রাখতে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনে (বিইআরসি) আবেদন করেছে।

কমিশন থেকে খুব শিগগিরই এ বিষয়ে পরিবর্তিত সিদ্ধান্ত আসতে পারে। বিইআরসি সূত্র আমার দেশকে এ তথ্য নিশ্চিত করেছে।

গতকাল বুধবার সব ধরনের গ্রাহকদের জন্য বিদ্যুতের দাম রেকর্ড পরিমাণ বাড়িয়ে আদেশ জারি করে বিইআরসি। পাইকারি পর্যায়ে বিদ্যুতের দাম গড়ে ১৯ দশমিক ৮৫ শতাংশ, সঞ্চালন চার্জ ২৩ দশমিক ৯৬ শতাংশ এবং গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম গড়ে ১৬ দশমিক ৬৮ শতাংশ বাড়ানো হয়।

বিইআরসির আদেশ অনুযায়ী, আবাসিকে লাইফলাইন গ্রাহকদের (০-৫০ ইউনিট ব্যবহারকারী) প্রতি ইউনিট বিদ্যুতের দাম ৬৯ পয়সা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ৫ টাকা ৩২ পয়সা।

আর প্রথম ধাপের ০-৭৫ ইউনিট ব্যবহারকারীদের জন্য ইউনিটপ্রতি ৯২ পয়সা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে ৬ টাকা ১৮ পয়সা। নতুন দাম জুন থেকেই কার্যকরেরও ঘোষণা দেয় সংস্থাটি।

দীর্ঘ ফ্যাসিবাদী শাসনে সবকিছু ধ্বংস হয়ে গেছে: রাষ্ট্রপতি

নিষিদ্ধ পলিথিনের ব্যবহার বন্ধে অভিযান জোরদার

প্রথম অটোমেশনে স্বাস্থ্যের উপজেলা পর্যায়ের ৯৫ জন চিকিৎসক বদলি

বিদ্যুতের প্রিপেইড মিটারে ছাড়, খরচ নিয়ন্ত্রণে বাড়ছে সুবিধা

ঢাকায় ভারতীয় নাগরিক গ্রেপ্তার, ৪ কেজি কুশ উদ্ধার

দুর্গাপূজায় নিরাপত্তায় থাকবে ২ লাখ আনসার-ভিডিপি

৪৫তম বিসিএসের চূড়ান্ত গেজেটে সুপারিশপ্রাপ্ত ১৭০২ জন

ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল

শিক্ষাসহ তিন সচিব পেলেন সিনিয়র সচিবের পদমর্যাদা

ছয় লেন সড়ক, রেললাইন ও সেতু চান বরিশাল বিভাগ সমিতির নেতারা