হোম > জাতীয়

বছরের প্রথম মাসে ৫৫৯ সড়ক দুর্ঘটনায় ৪৮৭ জন নিহত

স্টাফ রিপোর্টার

বছরের প্রথম মাস জানুয়ারিতে দেশে মোট ৫৫৯টি সড়ক দুর্ঘটনায় ৪৮৭ জন নিহত এবং ১,১৯৪ জন আহত হয়েছে। এছাড়া জানুয়ারিতেই চারটি নৌ দুর্ঘটনায় ছয়জন নিহত এবং সাতজন আহত হয়েছে। রেল0পথে ৪১টি দুর্ঘটনায় ৩২ জনের মৃত্যু এবং ১৭ জন আহত হয়েছে।

আজ বৃহস্পতিবার সকালে রোড সেফটি ফাউন্ডেশন এই পরিসংখ্যান প্রকাশ করে। দুর্ঘটনা সম্পর্কিত কাজ করা এই সংস্থা গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, নয়টি জাতীয় দৈনিক, সাতটি অনলাইন নিউজ পোর্টাল, বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়া এবং নিজস্ব তথ্যের ভিত্তিতে প্রতিবেদনটি তৈরি করা হয়েছে।

রোড সেফটি ফাউন্ডেশনের হিসাবে মোটরসাইকেল দুর্ঘটনা সবচেয়ে বেশি। ২০৮টি দুর্ঘটনায় ১৯৬ জন নিহত হয়েছে, যা মোট নিহতের ৪০.২৪ শতাংশ।

অঞ্চল অনুযায়ী ঢাকা বিভাগে দুর্ঘটনা ঘটেছে সবচেয়ে বেশি। ১৪৩টি দুর্ঘটনায় ১১৯ জন নিহত হয়েছে, যা মোট দুর্ঘটনার ২৫.৫৮ শতাংশ এবং প্রাণহানির হার ২৪.৪৩ শতাংশ। সর্বনিম্ন দুর্ঘটনা ঘটেছে সিলেটে—২৪টি দুর্ঘটনায় ১৮ জন নিহত, অর্থাৎ ৪.২৯ শতাংশ দুর্ঘটনা এবং ৩.৫৯ শতাংশ প্রাণহানি।

এসআর

প্রশ্ন ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাত কাটাচ্ছেন প্রতিমন্ত্রী আমিনুল হক

চিংড়ি রপ্তানিতে গুণগত মান নিশ্চিত করতে হবে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্য

বিদেশে কর্মসংস্থানের জন্য চালকদের দক্ষ করে তুলতে হবে: প্রবাসীকল্যাণমন্ত্রী

জনস্বাস্থ্য সুরক্ষায় খাদ্য প্যাকেটে সতর্কতামূলক লেবেল চালুর দাবি

প্রতিবন্ধী ব্যক্তিরাই সমাজে সবচেয়ে বেশি অবহেলিত: জামায়াত এমপি

মক্কা-মদিনার সুরক্ষা ও পবিত্রতা রক্ষা করা আমাদের ঈমানি দায়িত্ব

শিক্ষার্থীবিচ্ছিন্ন হওয়ায় নির্বাচন দিতে ভয় পায় ছাত্রদল: ফরহাদ

উপকূলে বৃষ্টির প্রবণতা, কমেছে তাপমাত্রা

ওএমএস ও খাদ্যবান্ধব কর্মসূচিতে ডিলার নিয়োগে আসছে নতুন নীতিমালা