হোম > জাতীয়

তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সাথে বিডব্লিউজেএফ প্রতিনিধিদলের সাক্ষাৎ

স্টাফ রিপোর্টার

জাতীয় ও আর্ন্তজাতিক পর্যায়ে নারী সাংবাদিকদের নেটওয়ার্ক গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মন্ত্রী জহির উদ্দিন স্বপন। এ সময় তথ্যমন্ত্রী অত্যন্ত আন্তরিকভাবে প্রতিনিধিদলের সদস্যদের সাথে নারী সাংবাদিকদের পেশাগত মর্যাদা রক্ষা, দক্ষতা বৃদ্ধি এবং মানোন্নয়ন নিয়ে কথা বলেন। 

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মন্ত্রী বাংলাদেশ উইমেন জার্নালিস্টস ফোরামের (বিডব্লিউজেএফ) একটি প্রতিনিধিদলের সাথে সৌজন্য সাক্ষাৎকালে এসব কথা বলেন।

বৃহস্পতিবার দুপুরে মন্ত্রীর দপ্তরে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। 

একইসঙ্গে তিনি নারী সাংবাদিকদের উন্নয়ন ও বিকাশে সব ধরনের সহযোগিতারও আশ্বাস দেন।

এ ছাড়া মন্ত্রী নারী ও গণমাধ্যমের সম্পৃক্ততা বিষয়ে গবেষণা, সভা, সেমিনার ও কর্মশালার আয়োজনের গুরুত্ব নিয়েও কথা বলেন এবং এসব উদ্যোগে পাশে থাকার কথা জানান।

বাংলাদেশ উইমেন জার্নালিস্ট ফোরামের উপদেষ্টা মমতাজ বিলকিস বানু ছয় সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন। প্রতিনিধিদলে আরও ছিলেন বিডব্লিউজেএফ-এর ভাইস প্রেসিডেন্ট আয়েশা পারভীন (জুনান নাশিত), কোষাধ্যক্ষ শাহনাজ বেগম পলি, সাংগঠনিক সম্পাদক মাসুদা সুলতানা, সদস্য শিরিন সুলতানা ও মাশরেকা মনা। 

উল্লেখ্য, নারী সাংবাদিকদের সম্মান ও পেশাগত মর্যাদা রক্ষা, দক্ষতা বৃদ্ধি এবং বিকাশ ও উন্নয়নের লক্ষ্যে ১৯৮৯ সালে বাংলাদেশ উইমেন জার্নালিস্টস ফোরাম (বিডব্লিউজেএফ) গঠিত হয়। 

শুধু মানুষ নয়, কোনো প্রাণীই যেন হিংস্রতার শিকার না হয়

হজের প্রাক-নিবন্ধনে হজযাত্রীদের যেসব তথ্য দিতে বলেছে ধর্ম মন্ত্রণালয়

হালাল পণ্যের বৈশ্বিক বাজার ধরতে চায় বাংলাদেশ

বন্যার আশঙ্কার কথা জানাল আবহাওয়া অফিস

জলপাই ও খাকি রঙে মাঠে নামল পুলিশ

জরুরি স্বাস্থ্যসেবা গ্রামীণ এলাকায় বাড়াতে হবে: ডা. জুবাইদা

প্রধানমন্ত্রীর নির্দেশে বিরোধীদলীয় নেতার এলাকা পরিদর্শনে প্রতিমন্ত্রী

ডিসেম্বরেই শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল উদ্বোধনের ইচ্ছা: প্রধানমন্ত্রী

ঢাবির গবেষণা প্রকল্পে বাজেট বাতিলে সাদা দলের উদ্বেগ

জুনে কম্বোডিয়ার সাইবার স্ক্যাম থেকে ৫৮৩ বাংলাদেশি উদ্ধার