হোম > জাতীয়

হাদির ওপর হামলার ঘটনায় ব্যবহৃত মোটরসাইকেল, হেলমেট ও ভুয়া নম্বর প্লেট উদ্ধার

স্টাফ রিপোর্টার

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির ওপর হামলার ঘটনায় ব্যবহৃত মোটরসাইকেল, হেলমেট ও ভুয়া নম্বর প্লেট রাজধানীর বনলতা আবাসিক এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট।

রোববার (১৪ ডিসেম্বর) সকাল ৮ টা ৪৫ মিনিটে বনলতা আবাসিক এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় মোটরসাইকেল, হেলমেট ও ভুয়া নম্বর প্লেটটি উদ্ধার করে সিটিটিসি। আজ বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে তারা এ তথ্য জানায়।

সিটিটিসি সূত্রে জানা যায়, সিটিটিসির একটি টিম সিসিটিভি ফুটেজ বিশ্লেষণের মাধ্যমে হামলায় ব্যবহৃত মোটরসাইকেলটির নম্বর প্লেট পরিবর্তনের বিষয়টি উদ্ঘাটন করে। গোপন সংবাদের ভিত্তিতে শেরেবাংলা নগর থানাধীন পশ্চিম আগারগাঁও বনলতা আবাসিক এলাকায় একটি বাড়ির নিচতলার পার্কিং থেকে মোটরসাইকেল ও হেলমেটটি উদ্ধার করা হয়। পরবর্তীতে ভুয়া নম্বর প্লেটটি পরিত্যক্ত অবস্থায় ম্যানহোলের ভেতর থেকে উদ্ধার করা হয়।

মোটরসাইকেলটির মালিকানা শনাক্তে নিবিড়ভাবে তদন্ত করা হয়। হামলায় ব্যবহৃত মোটরসাইকেলটির প্রথম মালিক ছিলেন আব্দুর রহমান নামে এক ব্যক্তি। পরবর্তীতে জনৈক শহিদুল, রাসেল, মার্কেটপ্লেস, ওবায়দুল ইসলাম, আনারুল এবং আনারুল হতে পুনরায় ওবায়দুল হয়ে শুভ নামে এক ব্যক্তি মোটরসাইকেলটি ক্রয় করেন। সর্বমোট ৮ ব্যক্তির হাতবদল হয়ে হামলার ঘটনায় জড়িত প্রধান সন্দেহভাজন ফয়সালের সহযোগী মো. কবিরের জাতীয় পরিচয়পত্র ব্যবহার করে মাইনুদ্দিন ইসলামের নামে মোটরসাইকেলটি ক্রয় করা হয়েছিল।

উদ্ধারকৃত মোটরসাইকেল, হেলমেট এবং ভুয়া নম্বর প্লেটটি ডিবির নিকট হস্তান্তর করা হয়েছে।

হামের রোগীদের জন্য দায়িত্বরত ডাক্তার-নার্সদের ঈদের ছুটি বাতিল

রামিসা হত্যা মামলার বিচার শুরু ঈদের পর: আইনমন্ত্রী

হাম ও উপসর্গে আরও ১৩ জনের মৃত্যু, আক্রান্ত ২১৩২

চোরাই পথের নয়, বৈধ উৎসে কোরবানির পশু কেনার আহ্বান

দেশি ইভি নির্মাতাদের সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

সড়কে এআই ক্যামেরা, যেভাবে হচ্ছে গাড়ির মামলা

ভারতীয় হেজেমনি দক্ষিণ এশিয়ার নিরাপত্তার জন্য হুমকি: মাহমুদুর রহমান

ট্রেনে ঈদযাত্রার প্রথম দিনে যাত্রীর চাপ কম

জাতীয় নদী দিবস পালিত হচ্ছে আজ

ময়মনসিংহ সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান