হোম > জাতীয়

আশ্বাস পেয়ে ইসি ঘেরাও কর্মসূচি স্থগিত ছাত্রদলের

স্টাফ রিপোর্টার

ছাত্রদলের নির্বাচন কমিশন ঘেরাও কর্মসূচি। ছবি: সংগৃহীত

নির্বাচন কমিশনের (ইসি) পক্ষ থেকে দাবি পূরণের আশ্বাস পাওয়ায় ঘেরাও কর্মসূচি সাময়িকভাবে স্থগিত করেছে ছাত্রদল। সোমবার নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব কে এম আলী নেওয়াজের সঙ্গে বৈঠক শেষে এই সিদ্ধান্তের কথা জানান সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব।

তিন দফা দাবিতে গতকাল রোববার থেকে নির্বাচন কমিশন অভিমুখে এই ঘেরাও কর্মসূচি পালন করে আসছিল ছাত্রদল। সোমবার বিকেলে ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিনের নেতৃত্বে একটি প্রতিনিধিদল ইসির অতিরিক্ত সচিবের সঙ্গে বৈঠকে বসেন।

বৈঠক শেষে রাকিবুল ইসলাম রাকিব সাংবাদিকদের বলেন, ইসির অনুরোধে এবং আমাদের দাবি মানার বিষয়ে ইতিবাচক আশ্বাস পাওয়ায় কর্মসূচি সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। তবে কোনো গোষ্ঠী যদি আবারও অপকৌশল ব্যবহার করে ইসির ওপর চাপ সৃষ্টির চেষ্টা করে, তবে ছাত্রদল তার উপযুক্ত জবাব দেবে।

ছাত্রদল সভাপতি জানান, দেশের অভ্যন্তরে পোস্টাল ব্যালট প্রক্রিয়ায় পরিবর্তনের যে দাবি ছিল, তা আমলে নেওয়ার কথা জানিয়েছে কমিশন। এছাড়া শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) ছাত্র সংসদ (শাকসু) নির্বাচনের বিতর্কিত প্রজ্ঞাপনটিও স্থগিত করা হয়েছে।

ছাত্রদলের প্রধান তিন দাবির মধ্যে ছিল, নির্বাচন প্রক্রিয়ার নিরপেক্ষতা রক্ষায় পোস্টাল ব্যালট সংক্রান্ত সিদ্ধান্ত সংশোধন করা, রাজনৈতিক চাপের মুখে অদূরদর্শী সিদ্ধান্ত গ্রহণ বন্ধ করে ইসির পেশাদারত্ব বজায় রাখা এবং শাবিপ্রবি ছাত্র সংসদ নির্বাচন নিয়ে জারি করা ‘বিতর্কিত’ প্রজ্ঞাপন বাতিল।

এর আগে গতকাল ছাত্রদলের একটি প্রতিনিধিদল ইসির সিনিয়র সচিবের সঙ্গে সাক্ষাৎ করে তাদের আপত্তির কথা জানিয়েছিল। আজকের বৈঠকে অতিরিক্ত সচিবের সুনির্দিষ্ট আশ্বাসের পর আন্দোলনকারীরা নির্বাচন কমিশন এলাকা ত্যাগ করেন।

স্বাভাবিক ছন্দে আদ্-দ্বীন বাড়ছে রোগীর চাপ

অর্থ নয়ছয়ের সুযোগ কম আগ্রহ নেই কর্মকর্তাদের

বিকল্প জ্বালানিতেই মুক্তি দেখছে সরকার ও বেসরকারি খাত

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে আবারো হাসিনা প্রসঙ্গ

আগামীর রাজনীতিতে জ্ঞানের বিকাশ জরুরি: আইনমন্ত্রী

‘শুধু মাধবীর জন্য’ গ্রন্থে বাংলাদেশ ও গণতন্ত্র রক্ষার আকুতি: চিফ হুইপ

শিক্ষা মন্ত্রণালয়কে ইবাদতের মন্ত্রণালয় মনে করি: শিক্ষামন্ত্রী

১৯৭৭ সালের জে-৬ থেকে মাল্টিরোল যুদ্ধবিমান জে-১০সিই, সুবিধা-অসুবিধা কী?

বিএনপির ইতিহাস ও বাংলাদেশের ইতিহাস প্রায় অভিন্ন: স্থানীয় সরকারমন্ত্রী

মরার পরে যে লোক বেশি জ্বালিয়েছেন তার নাম শেখ মুজিব: শাহরিয়ার কবির