হোম > জাতীয়

পুলিশের নতুন ইউনিট গঠনের ঘোষণা, যেসব এলাকায় থাকবে শাখা

আমার দেশ অনলাইন

ছবি: ভিডিও থেকে নেওয়া

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ‘আগামী সপ্তাহে একটা আলাদা সাইবার সিকিউরিটি ইউনিট গঠন করা হবে। নতুন এই ‘সাইবার সিকিউরিটি ইউনিট’ একজন অ্যাডিশনাল আইজিপির (অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক) নেতৃত্বে পরিচালিত হবে। পুলিশ সদর দপ্তরে এই পদ না থাকলে তা নতুন করে তৈরি করা হবে।’

শনিবার দুপুরে রাজধানীতে পুলিশ পদক বিতরণ অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে তিনি এ ঘোষণা দেন।

তিনি বলেন, সমস্ত মেট্রো, ডিভিশন ও ডিস্ট্রিক্ট পর্যায়ে তার শাখা থাকবে। থানা ও জেলা পর্যায়ে সাইবার সিকিউরিটি ইউনিটের আধুনিক যন্ত্রপাতি থাকবে। বড় আকারের ফরেনসিক ল্যাব এবং যে সাপোর্ট দরকার, সেগুলো হেডকোয়ার্টার ও ডিভিশন পর্যায়ে থাকবে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, ‘পুলিশের কেউ কেউ ফ্যাসিবাদদের সঙ্গে এখনো যোগাযোগ রাখছেন। নানা ধরনের তথ্য দিচ্ছেন। শৃঙ্খলা না মানলে অভিযুক্ত পুলিশ সদস্যের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থার পাশাপাশি রাষ্ট্রদ্রোহ আইনে ব্যবস্থা গ্রহণ করা হবে।’

সালাহউদ্দিন আহমদ বলেন, যারা এ দেশের মানুষকে হত্যা করেছে, তারা বাইরে থেকে মাঝেমধ্যে হুমকি দেয়। যদি তারা দেশকে অস্থিতিশীল করতে চায়, তাহলে তাদের কঠোর হস্তে দমনে করা হবে। আর যারা ফ্যাসিবাদী আওয়ামী শক্তির দোসরদের আইনের আওতায় আনতে পারবে, তাদের পুরস্কৃত করার ঘোষণা দেন তিনি।

তিনি আরো বলেন, ‘আমরা দেখেছি, সাইবার স্পেস ক্রিয়েট করে যেসব ক্রাইম হচ্ছে, সেটা আধুনিক ক্রাইম প্রবণতার একটা ক্যারেক্টার। কোনো কোনো রাষ্ট্রে ৪৪ শতাংশ পর্যন্ত ক্রাইম হচ্ছে এই সাইবার বা স্ক্যাম ভিত্তিক। সে জন্য এটা আমাদের গুরুত্ব দিতে হচ্ছে।

হামের টিকা নিয়ে আগের সরকারের গাফিলতির কারণে বহু শিশুর প্রাণহানি ঘটেছে

ফ্যাসিবাদী শক্তিকে তথ্য দিচ্ছে অনেক পুলিশ, শৃঙ্খলা না মানলে রাষ্ট্রদ্রোহ আইনে ব্যবস্থা

৩১ জানুয়ারির মধ্যে সব হাট-বাজারে সৌরবিদ্যুৎ স্থাপনের নির্দেশ

প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফরে ১১ দ্বিপক্ষীয় বৈঠকসহ ৩০ কর্মসূচি অনুষ্ঠিত

জাতিসংঘ সফর শেষে নিউইয়র্ক ছাড়লেন প্রধানমন্ত্রী

পুরুষ দুটি আর নারী পাঁচটি পদ্ধতি ব্যবহার করেন

মহামারি প্রস্তুতির পাশাপাশি শক্তিশালী ও স্বনির্ভর স্বাস্থ্যব্যবস্থা গড়ার আহ্বান বাংলাদেশের

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

আমিরাতের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

‘বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত’