হোম > জাতীয়

নাহিদকে জড়িয়ে ধরলেন প্রধান উপদেষ্টা

আতিকুর রহমান নগরী

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস জুলাই গণ-অভ্যুত্থান দিবসে‘জুলাই ঘোষণাপত্র’পাঠ করেন ।মঙ্গলবার বিকালে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় আয়োজিত এই অনুষ্ঠানে বিকাল ৫টা ২২ মিনিটে ঘোষণাপত্র পাঠ শুরু করেন তিনি।

ঘোষণাপত্র শেষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরবিএয়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের সঙ্গে হাত মেলান ড. ইউনূস। এরপর এনসিপির আহ্বায়ক মো. নাহিদ ইসলামকে জড়িয়ে ধরেন প্রধান উপদেষ্টা।

ঘোষণাপত্র পাঠের আগে রাজনৈতিক দলের নেতাদের প্রধান উপদেষ্টার পাশে দাঁড়ানোর অনুরোধ জানানো হয়। এরপর রাজনৈতিক দলের নেতারা প্রধান উপদেষ্টার পাশে দাঁড়ান।

এর আগে বিকেল ৫টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় পৌঁছান প্রধান উপদেষ্টা। জাতীয় সংগীতের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে অনুষ্ঠান শুরু হয়। পরে অভ্যুত্থানে শহীদের স্মরণে এক মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করা হয়।

জুলাই ঘোষণাপত্র প্রকাশ করে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেন, ‘ছাত্র-গণঅভ্যুত্থান ২০২৪’-এর উপযুক্ত রাষ্ট্রীয় ও সাংবিধানিক স্বীকৃতি প্রদান করা হবে এবং পরবর্তী নির্বাচনে নির্বাচিত সরকারের সংস্কার করা সংবিধানের তফসিলে এ জুলাই ঘোষণাপত্র সন্নিবেশিত থাকবে।

বেতন বৃদ্ধির প্রভাবে নিত্যপণ্যের বাজারে অতিরিক্ত চাহিদার আশঙ্কা

অসুস্থ হয়ে হাসপাতালে বিদ্যুৎমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু

জমকালো আয়োজনে ভিওডি বাংলার দ্বিতীয় বর্ষপূর্তি উদযাপন

দক্ষিণ কোরিয়ায় প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড পেয়েছেন বাংলাদেশি শিক্ষার্থী ইয়াসমিন

দুর্ঘটনায় বিমানবাহিনীর নিহত ৩ সদস্যের জানাজা অনুষ্ঠিত

পলাতক স্বৈরাচার দেশের অর্থনীতি ধ্বংস করেছে: সমাজকল্যাণমন্ত্রী

লঘুচাপের প্রভাবে সারাদেশে বৃষ্টি, ভ্যাপসা গরম থেকে স্বস্তি

দুর্জয়ের স্ত্রীসহ তিনজনের সম্পদের হিসাব তলব করবে দুদক

দক্ষ ও সমন্বিত জনসেবাই ডিজিটাল রূপান্তরের মূল লক্ষ্য: আইসিটিমন্ত্রী

যেসব সরকারি চাকরিজীবী আয়-ব্যয়ের হিসাব দেন, শুধু তাদের বেতন বাড়ানো উচিত: টিআইবি