হোম > জাতীয়

রানওয়ের লাইন লাইটে ত্রুটি: ১৫ মিনিট বন্ধ শাহজালাল, উড্ডয়ন-অবতরণে বিঘ্ন

স্টাফ রিপোর্টার

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের মধ্য রানওয়ের একটি লাইন লাইট ক্ষতিগ্রস্ত হওয়ায় প্রায় ১৫ মিনিটের জন্য উড্ডয়ন ও অবতরণ কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখা হয়। শনিবার রাত পৌনে ৮টার দিকে এ ঘটনা ঘটে বলে বিমানবন্দর সূত্রে জানা গেছে।

রানওয়ের লাইন লাইট বিমান ওঠানামার সময় পাইলটদের নির্ধারিত কেন্দ্রীয় পথে পরিচালিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আন্তর্জাতিক নিরাপত্তা প্রোটোকল অনুযায়ী, এ ধরনের লাইটে ত্রুটি দেখা দিলে তাৎক্ষণিকভাবে রানওয়ে বন্ধ রেখে ত্রুটি সংশোধন করতে হয়, যাতে কোনো ধরনের দুর্ঘটনার ঝুঁকি না থাকে।

বিমানবন্দর সূত্র জানায়, রাত পৌনে ৮টার দিকে নভোএয়ারের একটি ফ্লাইট ঢাকার রানওয়েতে অবতরণের পর পাইলট লক্ষ্য করেন, রানওয়ের মাঝখানে থাকা সাদা রঙের একটি ছোট বাতি (লাইন লাইট) নির্ধারিত অবস্থান থেকে ভেঙে বের হয়ে আছে। বিষয়টি সঙ্গে সঙ্গে তিনি ঢাকার এয়ার ট্রাফিক কন্ট্রোল (এটিসি) টাওয়ারকে জানান। এরপরই নিরাপত্তার স্বার্থে রানওয়ে সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়।

রানওয়ে বন্ধ থাকায় আকাশপথে কিছুটা বিঘ্ন সৃষ্টি হয়। কলকাতা থেকে ঢাকাগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-৩৯৬ ফ্লাইটকে আকাশে চক্কর দিতে নির্দেশ দেয় এটিসি। ফলে নির্ধারিত সময়ে অবতরণ করতে পারেনি বিমানটি। এছাড়া ঢাকা থেকে দুবাইগামী এমিরেটস এয়ারলাইন্সের ইকে-৫৮৭ ফ্লাইট এবং ঢাকা থেকে ওমানের মাস্কাটগামী একটি ফ্লাইটের সময়সূচিও সাময়িকভাবে প্রভাবিত হয়।

পরে দ্রুত ক্ষতিগ্রস্ত লাইন লাইটটি মেরামত করা হলে প্রায় ১৫ মিনিট পর রানওয়ে পুনরায় চালু করা হয় এবং ফ্লাইট চলাচল স্বাভাবিক হয়। বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতেই এই সাময়িক ব্যবস্থা নেওয়া হয়েছিল।

চিংড়ি রপ্তানিতে গুণগত মান নিশ্চিত করতে হবে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্য

বিদেশে কর্মসংস্থানের জন্য চালকদের দক্ষ করে তুলতে হবে: প্রবাসীকল্যাণমন্ত্রী

জনস্বাস্থ্য সুরক্ষায় খাদ্য প্যাকেটে সতর্কতামূলক লেবেল চালুর দাবি

প্রতিবন্ধী ব্যক্তিরাই সমাজে সবচেয়ে বেশি অবহেলিত: জামায়াত এমপি

মক্কা-মদিনার সুরক্ষা ও পবিত্রতা রক্ষা করা আমাদের ঈমানি দায়িত্ব

শিক্ষার্থীবিচ্ছিন্ন হওয়ায় নির্বাচন দিতে ভয় পায় ছাত্রদল: ফরহাদ

উপকূলে বৃষ্টির প্রবণতা, কমেছে তাপমাত্রা

ওএমএস ও খাদ্যবান্ধব কর্মসূচিতে ডিলার নিয়োগে আসছে নতুন নীতিমালা

জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব দৃশ্যমান: মন্ত্রী