হোম > জাতীয়

হাদির মৃত্যুতে বাংলাদেশের জনগণের পাশাপাশি আমরাও শোকাহত: যুক্তরাষ্ট্র

বিশেষ প্রতিনিধি

সন্ত্রাসীদের গুলিতে জুলাই অভ্যুত্থানের অগ্রনায়ক ও ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি মৃত্যুর ঘটনায় শোক জানিয়েছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ইউরোপীয়ান ইউনিয়নের (ইইউ) হাইকমিশন।

শুক্রবার ঢোকায় অবস্থিত দূতাবাস ও মিশনের পক্ষ থেকে নিজেদের ভেরিফায়েড ফেসবুক পোস্টে পৃথক শোকবার্তা প্রকাশ করা হয়।

যুক্তরাষ্ট্রের শোকবার্তায় বলা হয়, যুক্তরাষ্ট্র দূতাবাস বাংলাদেশের জনগণের সাথে একাত্ম হয়ে তরুণ নেতা শরীফ ওসমান হাদির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছে এবং তার পরিবার, বন্ধু ও সমর্থকদের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছে।

যুক্তরাজ্য হাই কমিশনের বার্তায় বলা হয়, তরুণ নেতা শরীফ ওসমান হাদির মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। কঠিন এই সময়ে তার পরিবার, বন্ধু আর সমর্থকদের প্রতি আমরা আন্তারিক সমবেদনা জানাই।

আর ইইউ দূতাবাস তাদের শোকবার্তায় বলেছে, শরীফ ওসমান হাদির মৃত্যুতে আমরা গভীরভাবে মর্মাহত এবং আমরা তার পরিবার, বন্ধুবান্ধব ও শোকাহত সবার প্রতি সমবেদনা জানাচ্ছি।

মে মাসে টানা ১০ দিন ছুটি কাটানোর সুযোগ

সেনাবাহিনীকে ব্যারাকে ফেরানোর বিষয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

হামের টিকা পেয়েছে ৯৪ লাখ শিশু: তথ্য উপদেষ্টা

জাতীয় নির্বাচনে কারচুপির অভিযোগের সত্যতা পায়নি ইইউ

দেশে ডিজেলের মজুত কত, জানালেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

কিশোর গ্যাং ও মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলনের আহ্বান

যে দেশে মানবাধিকার নেই, সেখানে গণতন্ত্র প্রতিষ্ঠা হতে পারে না

জঙ্গিবাদ নিয়ন্ত্রণ করবে সরকার: তথ্য উপদেষ্টা

দেশে জঙ্গি তৎপরতা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

জাপানে বিপুল জনশক্তি পাঠানোর প্রস্তুতি