হোম > জাতীয়

রাজধানীতে লিফটের ফাঁকা জায়গায় পড়ে নারীর মৃত্যু

আমার দেশ অনলাইন

রাজধানীতে লিফট বসানোর জন্য রাখা ফাঁকা জায়গায় পড়ে হালিমা কায়সার বকুল (৫৫) নামের এক নারীর মৃত্যু হয়েছে।

রোববার রাতে ডেমরার কোনাপাড়ায় এ ঘটনা ঘটে। হালিমার ছেলে বাপ্পি বলেন, গতকাল রাতে তার মা বাড়ির ছাদ থেকে নিচে নামার সময় অসাবধানতাবশত লিফটের ফাঁকা জায়গা দিয়ে নিচে পড়ে যান। তিনি গুরুতর আহত হন। তারা ওই বাড়ির চতুর্থ তলায় থাকেন।

পরে রক্তাক্ত অবস্থায় হালিমাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয় । সেখানে তার অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন ।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের পরিদর্শক মো. ফারুক বলেন, বিষয়টি ডেমরা থানায় জানানো হয়েছে।

প্রশ্ন ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাত কাটাচ্ছেন প্রতিমন্ত্রী আমিনুল হক

চিংড়ি রপ্তানিতে গুণগত মান নিশ্চিত করতে হবে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্য

বিদেশে কর্মসংস্থানের জন্য চালকদের দক্ষ করে তুলতে হবে: প্রবাসীকল্যাণমন্ত্রী

জনস্বাস্থ্য সুরক্ষায় খাদ্য প্যাকেটে সতর্কতামূলক লেবেল চালুর দাবি

প্রতিবন্ধী ব্যক্তিরাই সমাজে সবচেয়ে বেশি অবহেলিত: জামায়াত এমপি

মক্কা-মদিনার সুরক্ষা ও পবিত্রতা রক্ষা করা আমাদের ঈমানি দায়িত্ব

শিক্ষার্থীবিচ্ছিন্ন হওয়ায় নির্বাচন দিতে ভয় পায় ছাত্রদল: ফরহাদ

উপকূলে বৃষ্টির প্রবণতা, কমেছে তাপমাত্রা

ওএমএস ও খাদ্যবান্ধব কর্মসূচিতে ডিলার নিয়োগে আসছে নতুন নীতিমালা