হোম > জাতীয়

সশস্ত্র বাহিনীকে জনমুখী করতে ডিসিদের নির্দেশনা

স্টাফ রিপোর্টার

প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং সশস্ত্র বাহিনী বিভাগের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলাম বলেছেন, সশস্ত্র বাহিনীকে জনমূখী বাহিনীতে পরিণত করতে জেলা প্রশাসকদের নির্দেশনা দেওয়া হয়েছে।

মঙ্গলবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনের তৃতীয় দিনের প্রথম অধিবেশন শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

প্রতিরক্ষা উপদেষ্টা বলেন, জেলা প্রশাসকদের নিয়ে যে সম্মেলন ছিল সেখানে আমরা প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং সশস্ত্র বাহিনীর পক্ষ থেকে আমাদের বাহিনীর প্রধানগণের যে চাওয়া, কর্মপদ্ধতি পরিকল্পনাসহ আনুসাঙ্গিক বিষয় নিয়ে জেলা প্রশাসকদেরকে অবহিত করা হয়েছে৷

উপদেষ্টা বলেন, আমাদের সরকার যে দায়বদ্ধতার অবস্থান থেকে সশস্ত্র বাহিনীকে জনমুখী বাহিনীতে পরিণত করার জন্য জেলা প্রশাসকদের যে অবস্থান থাকার কথা সেই দিকনির্দেশনা আমরা দিয়েছি৷ সেখানে আমি উল্লেখযোগ্যভাবে বলতে চাই- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের যে দর্শন ছিল সে বিষয় বিস্তারিত আলোচনা হয়েছে৷ সেখানে আমাদের জেলা প্রশাসকদের কি ধরনের ভূমিকা থাকা উচিত সে বিষয়েও আলোচনা করেছি৷

তিনি বলেন,প্রধানমন্ত্রীর যে নির্দেশনাগুলো ছিলো - যে পেশাদারিত্ব ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে সেনাবাহিনীতে যাতে আমরা শক্তিশালী জনবল সম্পৃক্ত করতে পারি৷ এই ব্যাপারে জেলা প্রশাসকদের কি ভূমিকা থাকতে পারে সে বিষয় আলোচনা করেছি৷

শামছুল ইসলাম বলেন, নির্বাচনে সেনাবাহিনী, জেলা প্রশাসক এবং সিভিল এডমিনিস্ট্রেশন যে রোল পালন করছে সেটা আরো কিভাবে শক্তিশালী করা যায় সে বিষয় আলোচনা হয়েছে৷ পারস্পরিক আস্থা ও বিশ্বাস কিভাবে আরও বৃদ্ধি করা যায় এ বিষয় আমরা আলোচনা করেছি৷

সশস্ত্র বাহিনীকে আধুনিক প্রতিরক্ষা সরঞ্জামে সজ্জিত করার সুপারিশ

জলবায়ু পরিবর্তন মোকাবিলা সরকারের অন্যতম প্রধান অগ্রাধিকার: প্রতিমন্ত্রী

প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণে প্রযুক্তিগত সহায়তায় এআই অ্যাপ ‘মাইট্রি’

তরুণদের এআই ও রোবটিক্স গবেষণায় প্রধানমন্ত্রীর সমর্থনের আশ্বাস

৪৯তম বিসিএসে নিয়োগ পেলেন যারা

৪৯তম বিসিএসে শিক্ষা ক্যাডারে নিয়োগ পেলেন ৬১১ জন

এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের পে-স্কেল নিয়ে যা জানাল মন্ত্রণালয়

দেশের সব বেসরকারি দাখিল-আলিম মাদরাসার কমিটি পুনর্গঠনের নির্দেশ

৪৩ কোটি টাকা আত্মসাৎ: পিকে হালদারসহ ১৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা

‘তাদের মাথায় বাসস্ট্যান্ড দখল ছাড়া আর কিছু নেই’