হোম > জাতীয়

বগুড়ার পথে প্রধানমন্ত্রী

স্টাফ রিপোর্টার

ছবি: আমার দেশ

প্রধানমন্ত্রী তারেক রহমান বগুড়ার উদ্দেশে রওয়ানা হয়েছেন। সোমবার (২০ এপ্রিল) সকাল ৬টা ১০ মিনিটে ঢাকার গুলশানের বাসভবন থেকে সড়কপথে বগুড়ার উদ্দেশ্যে রওয়ানা দেন তিনি।

প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর নিজ জেলা বগুড়ায় এটি তার প্রথম সফর। এ সময় প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান সঙ্গে আছেন।

প্রধানমন্ত্রী সফরসূচিতে রয়েছে— বেলা ১১টায় জেলা আইনজীবী সমিতির নতুন ভবনের ফলক উন্মোচন, বেলা সোয়া ১১টায় জজ আদালতের ই-বেইলবন্ড উদ্বোধন, বেলা সাড়ে ১১টায় বগুড়া পৌরসভাকে নবসৃষ্ট বগুড়া সিটি করপোরেশনের ফলক উন্মোচন, দুপুর পৌনে ১২টায় বগুড়া শহর থেকে গাবতলী উপজেলার বাগবাড়ীতে যাত্রা, বেলা পৌনে ১টায় বাগবাড়ীর জিয়াউর রহমান গ্রাম হাসপাতালে হামের টিকা ক্যাম্পেইন উদ্বোধন করবেন।

বিকেল ৪টায় শহরের ঐতিহাসিক আলতাফুন্নেছা খেলার মাঠে জেলা বিএনপি আয়োজিত জনসভায় ভাষণ দেবেন তারেক রহমান। জনসভা শেষে তিনি বগুড়া প্রেসক্লাবের নতুন ভবন ও বায়তুর রহমান কেন্দ্রীয় মসজিদের পুনর্নির্মাণ কাজের উদ্বোধন করবেন।

আইনের শাসনই শেষ কথা নয়, অপরাধ দমনে ন্যায়বিচার প্রতিষ্ঠা করতে হবে

বগুড়ায় আইনজীবী সমিতির বহুতল ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

দেশব্যাপী হামের টিকাদান কর্মসূচি উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী

মূল্যবৃদ্ধির পর জ্বালানি তেলের সরবরাহ বাড়াচ্ছে বিপিসি

রাতে চীনের উদ্দেশে রওনা দিয়েছেন মির্জা ফখরুল

ঢাকা সেনানিবাসে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার প্রদান

সংসদে নোটিশের সিরিয়াল পাওয়া নিয়ে সরকারদলীয় এমপির ক্ষোভ

জুলাই যুদ্ধ ১৭ বছরের আন্দোলনের অংশ, নেতৃত্ব দিয়েছেন তারেক রহমান

নারী আসনে নির্বাচন শেষে স্থানীয় ভোটের আইনি সংশোধনে যাবে ইসি

তাবলীগ জামাতের শীর্ষ মুরুব্বী মাওলানা ফারুকের ইন্তেকাল